আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ক্যালিফোর্নিয়ায় এল নিনো ঝড়ের আঘাত

ক্যালিফোর্নিয়ায় এল নিনো ঝড়ের আঘাত

গত ৫ জানুয়ারি ২০১৬ তারিখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার
দক্ষিণাঞ্চলে মঙ্গলবার মৌসুমের প্রথম বড়
ধরনের এল নিনো ঝড় আঘাত হেনেছে
। ঝড়ের প্রভাবে খরা কবলিত
অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর
ফলে কোন কোন এলাকায় বন্যা দেখা
দিয়েছে ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। জাতীয়
আবহাওয়া বিভাগ জানিয়েছে, লস
এঞ্জেলেস বিমানবন্দরে ১.৪২ ইঞ্চি (৩.৬
সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে। এটা ১৯৭৯
সালের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। ওই বছর
১.৩২ ইঞ্চি (৩.৪সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়।
রাজ্যের অন্যান্য অংশেও ভারী বৃষ্টিপাত
হয়েছে বলে জানা গেছে। প্রাকৃতিক
দুর্যোগের কারণে বেশ কয়েকটি রাস্তা
বন্ধ হয়ে গেছে এবং আকস্মিক বন্যার
ব্যাপারে সতর্ক করা হয়েছে। উপদ্রুত
এলাকাগুলোয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে
গেছে। সন্ধ্যার দিকে বৃষ্টিপাত কমে
আসলেও পূর্বাভাসকারীরা জানিয়েছে, বুধ
ও বৃহস্পতিবার বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত
থাকার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবারও
বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সান
ডিয়েগো অঞ্চলে মঙ্গলবার বিকেলে এই
সতর্কবার্তা বলবৎ থাকবে। উপকূলীয় অন্যান্য
নিম্ন এলাকার বাসিন্দাদের উঁচু এলাকায়
চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
আসন্ন সপ্তাহগুলোতে ক্যালিফোর্নিয়ায়
বেশ কয়েকটি এল নিনো ঝড় আঘাত হানতে
পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই
বৃষ্টিপাত অঞ্চলটিতে চলমান ঐতিহাসিক
খরা কাটিয়ে উঠতে খুব একটা সহায়ক হবে
না।

শেয়ার করুন

পাঠকের মতামত