আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হারিকেন হিলারি দুর্বল হয়ে পড়লেও হতে পারে প্রাণঘাতী

হারিকেন হিলারি দুর্বল হয়ে পড়লেও হতে পারে প্রাণঘাতী

ছবি: এলএবাংলাটাইমস

মেক্সিকোর প্যাসিফিক উপকূল এবং ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে যাওয়া হারিকেন হিলারি দুর্বল হয়ে পড়েছে। তারপরও এ ঘূর্ণিঝড় প্রাণহানিকর বন্যা ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা।

বিবিসি জানায়, ঘন্টায় ৮৫ মাইল বেগে বাতাস নিয়ে হারিকেনটি শক্তি হারিয়ে ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি-১ এ রূপ নিয়েছে। তবে এর প্রভাবে শনিবার রাতভর মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টি হয়েছে।

বাজা ক্যালিফোর্নিয়ায় পানিতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছেন কর্মকর্তারা। ওই ব্যক্তি পরিবার নিয়ে গাড়িতে ভ্রমণ করছিলেন।

হিলারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পৌঁছার আগে আরও শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ৮০ বছরের বেশি সময়ের মধ্যে এটি এখনও হতে পারে যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রথম ক্রান্তীয় ঝড়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) রোববার তাদের সর্বশেষ খবরে বলেছে, হিলারি বাজা ক্যালিফোর্নিয়ার সবচেয়ে পশ্চিমে পুন্টা ইউজেনিয়ার মোটামুটি ৯০ মাইল দক্ষিণে অবস্থান করছে।

স্থানীয় সময় রোববার সকালে ঝড়টি বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের পশ্চিম-মধ্যাঞ্চলীয় উপকূল এবং বিকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে এনএইচসি।

হিলারি এর আগে ঘন্টায় ১৩০ মাইল বেড়ে বাতাস নিয়ে শক্তিশালী ক্যাটাগরি ৪ ঝড় ছিল।

এখন শক্তি হারালেও এর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ নেভাডার কিছু কিছু এলাকায় ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত হতে পারে বলে রোববার সকালের পূ্র্বাভাসে জানিয়েছে এনএইচসি। বিপজ্জনক থেকে বিপর্যয়কর বন্যাও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই আশঙ্কার কথা মাথায় রেখে পরিস্থিতি সামাল দেওয়ার পূর্বপ্রস্তুতি নেওয়া হচ্ছে। সান ডিয়াগোর জাতীয় আবহাওয়া দপ্তর আকস্মিক বন্যা দেওয়া দেওয়ার সতর্কবার্তা দিয়েছে আগেই। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিস্থিতি নজরে রাখা হয়েছে।

মেক্সিকোরও অনেক স্থানে ঝড় পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে এবং মানুষজনকে সরিয়ে নেওয়ার চেষ্টায় মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৮ হাজার সেনাকে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত