আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লসএঞ্জেলেসে বিজয় মেলা কমিটির এপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠিত

লসএঞ্জেলেসে বিজয় মেলা কমিটির এপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠিত

গত ১৯ ডিসেম্বর লস এঞ্জেলেসে অনুষ্ঠিত বিজয় বহর ও বিজয় মেলার এপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে। বহর ও মেলার উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক, অনুদান দাতাসহ সংশ্লিষ্টদের নিয়ে গত ৯ জানুয়ারি শনিবার স্থানীয় একটি ভেন্যুতে এই ডিনার অনুষ্ঠিত হয়।

ডিনারের সময় উপস্থিত সবার সমানে বিজয় বহর ও বিজয় মেলার আয়-ব্যয় প্রকাশ করেন মাসুদ রব চৌধুরী। তাকে সহযোগিতা করেন মো. আলী ও মো. লাবু আলম। তারা জানান, এবারের বিজয় বহর ও বিজয় মেলায় ৮১০০ ডলার আয় হয় আর ব্যয় হয়েছে ৮০৭১ ডলার।

প্রোগ্রামে বিজয় বহর ও বিজয় মেলা সফলভাবে সম্পন্ন করতে পারায় আয়োজকরা কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বেচ্ছাসেবকসহ বিজয় বহর ও মোটর শোভাযাত্রা এবং মেলায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানান। বিশেষ করে মো. আলী ও মো. লাবু আলম এই প্রোগ্রাম সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাই তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞা জানান উদ্যোক্তারা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর বিজয় বহর ও বিজয় মেলা ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে সবাই একসাথে মিলে বিজয় উদযাপন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্রোগ্রামটি আয়োজন করায় আহ্বায়ক আবুল ইব্রাহিমকে উপস্থিত সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সবশেষে আবুল ইব্রাহিমের সৌজন্যে ডিনার সম্পন্ন হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত