আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

মারা গেছেন ‘নারী রাজনীতির পুরোধা’ ডায়ান ফেইনস্টেইন

মারা গেছেন ‘নারী রাজনীতির পুরোধা’ ডায়ান ফেইনস্টেইন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক ইউএস সিনেটর ও বর্ষীয়ান রাজনীতিবিদ ডায়ান ফেইনস্টেইন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৯২ সালে সিনেটর হিসেবে নির্বাচিত হোন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে স্থানীয় ও জাতীয় অঙ্গনে রাজনীতিতে নারীদের ভূমিকা ও অংশগ্রহণের জন্য কাজ করে গেছেন ডায়ান। এজন্য তাঁকে নারী রাজনীতির পুরোধা হিসেবেও সাব্যস্ত করা হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির নিজ বাড়িতে মারা যান ডায়ান। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি তাঁর কর্মস্থল থেকে নিশ্চিত করা হয়।

তাঁর মৃত্যু প্রসঙ্গে সিনেট মেজোরিটি লিডার চাক শ্যুমার বলেন, ‘আমরা সিনেটের একজন গুরুত্বপূর্ণ ও শক্তিশালী সদস্যকে হারালাম। ডায়ানার মৃত্যুতে জাতি শোকাহত। তিনি মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রেখে গেছেন এবং রাজনৈতিক জীবনের অনেক অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন’।

প্রেসিডেন্ট জো বাইডেন ডায়ানার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি জানান, ডায়ান একজন দেশপ্রেমিক আমেরিকান ও সত্যিকারের পথপ্রদর্শক ছিলেন।

ডায়ান ফেইনস্টেইন মৃত্যুর আগ পর্যন্ত সিনেটের অন্যতম পুরানো সদস্য ছিলেন, ১৯৯২ সাল থেকে তিনি সিনেটর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ক্যালিফোর্নিয়ার সিনেটরদের মধ্যে তিনিই সবচেয়ে দীর্ঘমেয়াদী সিনেটর ছিলেন। এছাড়া স্যান ফ্রান্সিসকো বোর্ড অব সুপারভাইজর এর প্রথম নারী প্রেসিডেন্ট, স্যান ফ্রান্সিসকোর প্রথম নারী মেয়র ও ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রথম দুই নারীর একজন হলেন ডায়ান।

ডায়ান ডেমোক্র্যাটিক ঘরানার রাজনীতিবিদ হলেও আমেরিকানদের স্বার্থসংশ্লিষ্ট হওয়ায় রিপাবলিকানদের মধ্যে উনার গ্রহণযোগ্যতা ছিলো। তিনি পরিবেশ রক্ষা, রিপ্রোডাক্টিভ রাইটস ও বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে সোচ্চার ছিলেন। তবে জীবনের শেষ বছরে তাঁর শরীর ও স্মৃতিশক্তি খারাপ হয়ে যায়। তা সত্ত্বেও তিনি ২০২৫ সাল পর্যন্ত রাজনীতিতে যুক্ত থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। এ নিয়ে দলের ডেমোক্র্যাটিকদের মধ্যে তাঁকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছিল।

ডায়ান এর মৃত্যুর পর তাঁর পদে নতুন সিনেটর নিয়োগ দিবেন ক্যালিফোর্নিয়ার গভর্ণর গেভিন নিউজম। এখন পর্যন্ত ডায়ানের স্থলাভিষিক্ত হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন রিপ্রেজেনটেটিভ বারবারা লি, ক্যাটি পোর্টার এবং অ্যাডাম স্কিফ।

ফেইনস্টেইন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ১৯৫৫ সালে স্নাতক শেষ করেন। মৃত্যুর আগে তিনি তাঁর একমাত্র মেয়ে ক্যাথেরিনকে রেখে গেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত