আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ক্লডিয়া গোল্ডিন পেলেন অর্থনীতিতে নোবেল

ক্লডিয়া গোল্ডিন পেলেন অর্থনীতিতে নোবেল

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অধ্যাপক ও অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে স্টকহোমে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আলফ্রেড নোবেলের স্মৃতিতে এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য ক্লডিয়া গোল্ডিনকে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেল কমিটি আরও জানিয়েছে, বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের অবদান খুব একটা উপস্থাপিত হয় না। কাজের ক্ষেত্রেও তারা পুরুষদের তুলনায় কম মজুরি পান।

মার্কিন অধ্যাপক গোল্ডিন এ বিষয়ে ২০০ বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এবং কেন উপার্জন ও কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য পরিবর্তিত হয়েছে।

মার্কিন এ অর্থনীতিবিদ নিউইয়র্কে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন ৩ মার্কিন নাগরিক। তারা হলেন, বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত