আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেস-এর সাধারণ সভা অনুষ্ঠিত।

ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেস-এর সাধারণ সভা অনুষ্ঠিত।

লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেস-এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছ। গতকাল ২৬ জানুয়ারি মঙ্গলবার স্থানীয় একটি ভেন্যুতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এর মধ্যে রয়েছে গত বছর অনুষ্ঠিত ক্রীড়া টুর্নমেন্ট ও এওয়ার্ড সিরিমনির পর্যালোনা এবং অংশগ্রহণকারীসহ সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এসময় ফ্রেন্ডস ক্লাবের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এম. কে জামান জানান, গত বছর লস এঞ্জেলেস ছাড়াও বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক প্রতিযোগি বার্ষিক ক্রীড়া টুর্নামেন্টে অংশ নিয়েছে। এরপর সফলভাবে এই টুর্নামেন্টের এ্যওয়ার্ড সেরিমনিও অনুষ্ঠিত হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া যারা এই টুর্নামেন্ট ও এ্যওয়ার্ড প্রদানে আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও তিনি স্মরণ করেন এবং আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি ঐ টুর্নামেন্টে অংশগ্রহণকারী, ফ্রেন্ডস-ফেমেলি, স্পন্সার ও ডনারদের সম্মানে এপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠিত হবে। স্থান ঠিক করে সবাইকে কল এবং ই-মেলের মাধ্যমে জানানো হবে।

সভায় আরও জানানো হয়, ২০১৬ সালের এ্যওয়ার্ড সিরিমনি ঢাকায় করার জন্য বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন আমন্ত্রণ জানিয়েছে। তাই আগামী এ্যওয়ার্ড সেরিমনিটি ঢাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এব্যাপারে কমিটির সভার সাথে আলোচনা করে একটি মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দ।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এম. কে জামান, প্রেসিডেন্ট ফেরদাউস খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট আবু তাহের টুনু ও মাসুদ হক, সদস্য সচিব ফ্রেন্ডস বাবু এবং সদস্য মোবারক হোসেন।

উল্লেখ্য, ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেস প্রতি বছর প্রবাসীদের নিয়ে ব্যডমিন্টন,বলিবল, ক্রিকেট, দাবাসহ বিভিন্ন খেলার টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এবং তারা শিশু কিশোরদের নিয়েও দেশী খেলাধুলার উন্নয়নে কাজ করছে। এজন্য তাদের এসব কার্যক্রম সর্বত্র প্রশংসা কুঁড়াচ্ছ।

শেয়ার করুন

পাঠকের মতামত