আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসবাসীকে বসন্তের শুভেচ্ছা

লস এঞ্জেলেসবাসীকে বসন্তের শুভেচ্ছা

আজি ফাগুন এসেছে

আজ পয়লা ফালগুন। সবচে’ রঙিন ঋতু বসন্তের শুরু। শীতে ধুলোর সাগরে নুয়ে পড়া প্রকৃতির ক্লান্তি কেটে গেছে। গাছের কচি ডালে ছেড়েছে নতুন পাতা, গাছে গাছে সবুজ পাতা জেগে উঠছে আড়মোড়া ভেঙে। ফুলবাগানে রঙের ছড়াছড়ি, ফুটেছে রং বেরঙ্গের ফুল। দখিণা হাওয়া দোলা লেগেছে গাছে গাছে। ভোরের হালকা শীতল বাতসে ভর করেছে সোনারোদের একটুখানি উষ্ণতা। নরম উষ্ণতা গায়ে মেখে গলা সাধছে কোকিল। বসন্ত যে এসে গেছে!

ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় যৌবনা প্রকৃতির গায়ে যেনো জেগেছে শিহরণ। গাছে গাছে ফুটেছে রক্তশিমুল-পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম। বসন্ত বাতাস দোলা দিচ্ছে মনে-প্রাণে।

এলোপাথাড়ি বাতাসও ছন্দ তুলে নাচছে। ছন্দে তাল মেলাচ্ছে বসন্ত ফুলের সুবাস। হলদে-বাসন্তী ফুলে ছেয়ে যায় গাঁদা ফুলের গাছ। চন্দ্রমল্লিকা, ডালিয়া, মাধবীলতা আর সন্ধ্যামালতী নিজ নিজ রঙে সেজে ওঠে। কুসমকাননে প্রজাপতি আর ভ্রমরের আনাগোনা। ভালোবাসার এই তো শুরু!

বসন্ত শুধু একটি ঋতুই নয়, এটি ভালোবাসার প্রতীক। নতুন কুঁড়ি, নতুন চাঁদ, নতুন প্রেম, নতুন ভাবনা, নতুন উন্মাদনা আর নতুন উচ্ছ্বাস। পুরোনোকে নতুন করে রাঙিয়ে দিতে এসেছে বসন্ত।

বসন্তের আগমনে লস এঞ্জেলস প্রবাসী বাংলাদেশীসহ সবাইকে এলএ বাংলা টাইমসের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা।

বসন্ত সবার জীবনে বয়ে আনুক পরম পূর্ণতা ও সুখ। বসন্ত বিরাজ করুক সবার মনে। কবির ভাষায় বলি-
আজি ফাগুন এসেছে, রঙিন হয়েছে ধরা
মুছে যাক সব দু:খ-গ্লানি, কেটে যাক ঝরা।


শেয়ার করুন

পাঠকের মতামত