আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আবে’র(AABEA) বার্ষিক ফ্যামিলি নাইট অনুষ্ঠিত।

আবে’র(AABEA) বার্ষিক ফ্যামিলি নাইট অনুষ্ঠিত।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী প্রকৌশলীদের সংগঠন ‘আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস্ (আবে)’-এর সাউদার্ন ক্যালিফোর্নিয়া চাপ্টারের বার্ষিক ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি শনিবার লস এঞ্জেলেসের নিকটে Rancho cucamonga'র সেন্ট্রাল পার্ক কমিউনিটি সেন্টারে এক আঢ়ম্বরপূর্ণ আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আবে’র সদস্যদের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয়, ও দেশাত্ববোধক গান। সবশেষে অতিথিদের নিয়ে ডিনার অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন আবে’র ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট জাবেদ মাসুদ। তিনি আবের সকল সদস্য, বন্ধু-বান্ধব ও আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারহানা হক ও ফাহাদ মাসুদ।

অনুষ্ঠানে ঢাকা হোমসের সত্ত্বাধিকারী বেলায়েত হোসাইন বলেন, ঢাকা হোম সবসময় আবে’র পাশে আছে এবং থাকবে। আবেসহ বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে সবসময় সর্বাত্মক সহযোগিতা দেবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণ শিল্পীগোষ্ঠির প্রতিষ্ঠাতা ডেন্টিস্ট ড. আবুল হাসেম, তরঙ্গ অব ক্যালিফনিয়ার প্রেসিডেন্ট সিপার চৌধুরী, বাফলার প্রেসিডেন্ট মেজর এনামুল হামিদ, বাফলার ভাইস প্রেসিডেন্ট সাইদুল হক সেন্টু, ড. মাহবুব খান, টিয়া হাবিব ও লসএঞ্জেলেসের সর্বাধিক জনপ্রিয় বাংলা অনলাইন নিউজপোর্টাল ‘এলএ বাংলা টাইমস’এর প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুস সামাদ।
 
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুমানা হক, মুহিউদ্দিন মোহিন, শহিদ আহমদ, আদনান খান, শহিদ আলম, শরিফ আবিদ রহমান, শিমি ইসরাইল, মিহান, মেঘান, নিউশেরা, আনিকা ও মনিশা।

নৃত্য পরিবেশন করেন মেঘান, আলীবাবা ও পুষ্পিতা। নাটিকা পরিবেশন করেন শহিদ আলম ও রোশনি আলম।

প্রোগ্রামের মাঝে আমেরিকায় জন্মগ্রহণকারী বাংলাদেশী নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের চমৎকার পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। তারা সম্মিলিত ভাবে একটি নাটিকা মঞ্চায়ন করেন। নাটিকাটির অভিনয়ে ছিলো আনিক রহমান, সিফাত আলম, মায়িশা, ফাহিমা, শাহানা পারভিন ও আরিক। এসময় শিশুদের একটি ফ্যাশান শোও অনুষ্ঠিত হয়। ফ্যাশন শোতে অংশ নেয় মিঠুন, মাহিন, পুষ্পিতা, আলিশবা, রোহান, পারিশা, ফাইমা, অনিক, মম, মেঘান, আনিকা, সিফাত, জিয়াদ, মিহান চৌধুরী,  রতনা মাসুদ, সিমি ইসরাইল ও পলি জিহাদ।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া ট্রান্সপোটেশন ডিপার্টমেন্টে প্রচুর বাংলাদেশী ইঞ্জিনিয়ার কর্মরত আছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত