আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

২৬ ও ২৭ মার্চ লস এঞ্জেলেসে বাফলার ১০ম 'বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফ্যাস্টিভল'

২৬ ও ২৭ মার্চ লস এঞ্জেলেসে বাফলার ১০ম 'বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফ্যাস্টিভল'

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও লস এঞ্জেলেসে ১০ম 'বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফ্যাস্টিভল' আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)। আগামী ২৬ ও ২৭ মার্চ বর্ণাঢ্য আয়োজনে উক্ত প্যারেড ও ফ্যাস্টিভল অনুষ্ঠিত হবে।

১ম দিন ২৬ মার্চ শনিবার দুপুর ১টায় 3rd & Normadie Ave থেকে প্যারেড শুরু হয়ে  Virgil Middle School-এ গিয়ে শেষ হবে। পদযাত্রা, ফ্লোট, মার্চিং ব্যান্ড, ঘোড়া, ঘোড়ার গাড়ি, হেলিকপ্টার ফ্লাইওভার ও লাইভ সংগীতসহ প্যারেডটি অনুষ্ঠিত হবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য, দুপুর ১টা থেকে Los Angeles Police Department (LAPD)  রোড বন্ধ করা শুরু করবে। তাই প্যারেডে অংশগ্রহণকারীরা মান্না মেডলিস্ট কোরিয়ান চার্চে গাড়ি পার্কিং করতে হবে। জিপিএস নেভিগেশনের জন্য ঠিকানা 433 S. Normandie Avenue, Los Angeles, CA 90020.
এরপর প্যারেডে অংশ নিয়ে নিদের্শনা অনুযায়ী Virgil Midle School  পর্যন্ত যাওয়া হবে। প্যারেড শেষ হওয়ার পর প্যারেড আয়োজনকারীদের পক্ষ থেকে দু’টি হলুদ ক্যাবের মাধ্যমে অংশগ্রহণকারীদের আবার মান্না মেডলিস্ট কোরিয়ান চার্চে পৌঁছে দেওয়া হবে।

প্যারেড শেষে ২৬ ও ২৭ মার্চ দুইদিনব্যাপী Virgil Midle School-এ সেমিনারসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে থাকবে সেমিনার, বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে লাইভ মিউজিক, নৃত্য, দেশি-বিদেশী কাপড় ও খাবারের স্টল।



প্যারেড ও ফ্যাস্টিভলে প্যারেড মার্শাল ও প্রধান অতিথি হিসেবে থাকবেন Sherriff Jim McDonnell  বিশেষ অতিথি হিসেবে থাকবেন লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হার্ব জে ওয়েসন, Deputy Chief of Police Michael  Downing. গ্র্যান্ড স্পন্সর তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া ও প্লাটিনাম স্পন্সর মো. বেলায়েত হোসাইন (স্বত্বাধিকারী, ঢাকা হোম)।

লাইভ মিউজিকে গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত ফোক শিল্পী শাহনাজ বেলি, জনপ্রিয় সংগীত শিল্পী তপন চৌধুরী ও প্রবাসী স্থানীয় শিল্পীরা।

প্যারেড ও ফ্যাস্টিভলের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও এলএ বাংলাটাইমস।

প্যারেড ও ফ্যাস্টিভলে সকল প্রবাসী বাংলাদেশিদের অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাফলার প্রেসিডেন্ট মেজর (অব) এনামুল হামিদ ও সেক্রেটারি জেনারেল লেফটেনেন্ট (অব) জিয়া ইসলাম।

এদিকে প্যারেড বাস্তবায়ানে গত ২০ মার্চ রবিবার বাফলার নিজস্ব কার্যালয়ে এক চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্যারেড বাস্তবায়নের বিভিন্ন দিক আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। এতে বাফলার নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও প্যারেড বাস্তবায়নের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(নিউজের সব তথ্য বাফলার ফ্লায়ার থেকে নেওয়া হয়েছে। এরপর প্যারেডের কোনো সিডিউল ব্রেক হলে এলএ বাংলাটাইমস্ কর্তৃপক্ষ দায়ি নয়।)

শেয়ার করুন

পাঠকের মতামত