আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনের নায়ক জেমস লসনের মৃত্যু

কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনের নায়ক জেমস লসনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনের নায়ক জেমস লসন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের দীক্ষা নিতে ভারত ভ্রমণ করেছিলেন তিনি।

লসন গত রোববার লস এঞ্জেলেসের বাড়িতে মারা যান বলে গতকাল সোমবার তাঁর পরিবার জানিয়েছে। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন।

লসন আমেরিকার কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিংয়ের প্রধান কৌশলবিদ হিসেবে কাজ করেছেন। অহিংস উপায়ে কীভাবে পুলিশ ও শ্বেতাঙ্গ উগ্রবাদীদের নৃশংসতা ও হুমকি প্রতিহত করা যায়, সে বিষয়ে অসংখ্য আন্দোলনকর্মীকে শিখিয়েছেন তিনি।

মার্টিন লুথার কিং অনেকবার লসনের এ কৌশলের প্রশংসা করেছেন। যেদিন গুপ্ত হামলা চালিয়ে লুথার কিংকে হত্যা করা হয়, তার আগের দিনও এক বক্তৃতায় তিনি লসনকে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের লড়াইয়ে যেসব ‘মহান মানুষের সবচেয়ে বেশি অবদান রয়েছে তাঁদের একজন’ বলে বর্ণনা করেন।লসনের সঙ্গে যখন লুথার কিংয়ের দেখা হয়, তখন দুজনের বয়সই ছিল ২৮ বছর। নিজের এ মিত্র সম্পর্কে লুথার কিং প্রায়ই বলতেন, লসন বিশ্বজুড়ে অহিংসা প্রতিষ্ঠায় সামনের সারির তাত্ত্বিক ও কৌশলবিদ।

১৯২৮ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইউনিয়নটাউনে জন্মগ্রহণ করেছিলেন জেমস লসন।

লেসন একবার বলেছিলেন, তিনি মাত্র আট বছর বয়সে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অহিংস প্রতিবাদ সম্পর্কে জানতে আগ্রহী হয় ওঠেন। সেবার আরেকটি শিশু তাকে বর্ণবিদ্বেষমূলক গালি দিলে তিনি শিশুটিকে চড় মারেন। বাড়িতে ফেরার পর মা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, গালির প্রতিবাদে শিশুটিকে চড় মারার মধ্যে ‘ভালো কী আছে’। এর উত্তর তাঁর কাছে ছিল না। পরে তিনি প্রতিজ্ঞা করেন যে বিবাদ মেটাতে আর কখনো তিনি নৃশংস হবেন না।

১৯৬৮ সালে লুথার কিং খুন হওয়ার পর লসন খুনির সঙ্গে দেখা করেন এবং তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন।

লসন স্টুডেন্ট নন-ভায়োলেন্ট কো–অর্ডিনেটিং কমিটি (এসএনসিসি) গড়ে তুলেছিলেন। ১৯৬০–এর দশকে জাতিগত সমতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এসএনসিসির সদস্যরা।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত