আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রিভারসাইড কাউন্টিতে 'বর্ণমালা'র বৈাশাখী মেলা অনুষ্ঠিত

রিভারসাইড কাউন্টিতে 'বর্ণমালা'র বৈাশাখী মেলা অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশি সামাজিক সংগঠন 'বর্ণমালা'। এ উপলক্ষে গত ১০ এপ্রিল রবিবার স্থানীয় মে রেঞ্চ এলিমেন্টারি স্কুলের ওডিটরিয়ামে বর্ষবরণ ও বৈশাখী মেলার  আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজু, হিমু ও শাহীন।

দুপুর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় রকমারি পণ্য ও খাবারের স্টলসহ শিশুদের জন্য নানা আয়োজন।

আমেরিকান বাংলাদেশি শিশু নেহালের কোরআন তোলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মেলায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসীরা বৈশাখী সাজে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহীন ও খুশবো। নৃত্য পরিবেশন করেন ইমাসহ আরও অনেকে। সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী হিমু, বিদ্যুৎ, ওমর ফারুক, শহীদ ও সাইফ কতুবি। ব্যান্ড সংগীত পরিবেশন করেন মাহতাব আজমী।



একটি নাটিকা পরিবেশনা করেন ইঞ্জিনিয়ার শহীদ আলম ও রশনী আলম। নাটকের নাম ‘ডিজিটাল ফকির কোম্পানি আই এন সি'। লেখা ও নির্দেশানা শহীদ আলম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গণীজনদের সংবর্ধনা দেয়া হয়। বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় চারজন গুণী ব্যক্তিকে ২০১৬ সালের বর্ণমালা সম্মানা দেয়া হয়। বর্ণমালার সহযোগিতার জন্য সম্মাননা দেয়া হয় শহিদুল আলম, ডা. রুবি হুসাইন ও ওমর ফারুককে। এবং কমিউনিটির সেবায়  অবদানের জন্য সম্মাননা দেয়া হয় তরুণ সমাজসেবক ও এলএ বাংলাটাইমসের সিইও আব্দুস সামাদকে।



উল্লেখ্য, ২০১০ সাল থেকে অত্র এলাকায় নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে সংগঠনটি। ‘সংগ্রামে শান্তিতে প্রবাসে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য-সংস্কৃতির সাথে পরিচিত করে তুলতে কাজ করছে তারা।



শেয়ার করুন

পাঠকের মতামত