আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রতি ঘণ্টায় পুড়ছে ৫০০০ একর এলাকা

ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রতি ঘণ্টায় পুড়ছে ৫০০০ একর এলাকা

ছবিঃ এলএবাংলাটাইমস

উত্তর ক্যালিফোর্নিয়ার বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ এক দাবানল। প্রতি ঘণ্টায় এটি ছড়িয়ে পড়ছে পাঁচ হাজার একর বা আট বর্গমাইল এলাকায়। দ্য পার্ক ফায়ার নামের বুধবার শুরু হওয়া এ দাবানলে চিকোর উত্তর-পূর্বে তিন লাখ ৪৮ হাজারের বেশি এলাকা পুড়েছে। অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপণের দায়িত্বে থাকা ক্যাল ফায়ার জানিয়েছে শনিবার পর্যন্ত এর নিয়ন্ত্রণের হার শূন্য শতাংশ।

আড়াই হাজারের মতো ফায়ার ফাইটার আগুনের শিখা নিয়ন্ত্রণে কাজ করছেন। এই এলাকার পার্বত্য ভূমি ও ঝড়ো বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিউট কাউন্টির অ্যালিগেটর হোলের কাছের একটি গিরিখাদে জ্বলন্ত একটি গাড়ি গড়িয়ে ফেলে তিনি দাবানলের সূচনা করেছেন বলে সন্দেহ করছে পুলিশ।

অঙ্গরাজ্যটি সৃষ্টি হওয়া এ বছরের সবচেয়ে বড় দাবানল এটি। ক্যাল ফায়ারের কমান্ডার বিলি সি বলেন, দাবানলটি ঘণ্টায় পাঁচ হাজার একর জায়গায় ছড়িয়ে পড়ছে।
সি এক বিবৃতিতে বলেন, শুক্রবারের তুলনায় প্রায় তিন গুণ লোক আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন শনিবার। তারপরও সংখ্যাটা যথেষ্ট নয়।

ক্যাল ফায়ারের আগুনের চরিত্র ও গতি প্রকৃতি বিশেষজ্ঞ স্কট উইজ জানান, এলাকাটায় প্রচুর ঘাস থাকায় আগুন প্রচুর জ্বালানি পাচ্ছে। শুক্রবার এক লাখ ৫০ হাজার একরের মতো এলাকা দাবানলে পুড়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন পার্ক ফায়ার দাবানলের কারণে শুক্রবার বিউট এবং টেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন ।
‘জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্য নাগালের মধ্যে থাকা প্রতিটি সরঞ্জাম আমরা ব্যবহার করছি। আমাদের অগ্নিনির্বাপণ এবং জরুরি প্রতিক্রিয়া দলগুলি এই দাবানল মোকাবিলায় চব্বিশ ঘণ্টা কাজ করে যাচ্ছে।’ এক বিবৃতিতে বলেন তিনি।

অন্তত ১৬টি হেলিকপ্টার আগুনের শিখা নিয়ন্ত্রণে কাজ করছে। সুযোগ বুঝে সামরিক উড়োজাহাজ থেকেও পানি ঢালা হচ্ছে আগুনে। দাবানল থেকে রক্ষা করার জন্য বিউটের কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে মারাত্মক দাবানল ক্যাম্প ফায়ারে ২০১৮ সালে এই কাউন্টির অন্তত ৮০ জন মানুষের মৃত্যু হয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন পার্ক ফায়ার দাবানলের কারণে শুক্রবার বিউট এবং টেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন । ‘জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্য নাগালের মধ্যে থাকা প্রতিটি সরঞ্জাম আমরা ব্যবহার করছি। আমাদের অগ্নিনির্বাপণ এবং জরুরি প্রতিক্রিয়া দলগুলি এই দাবানল মোকাবিলায় চব্বিশ ঘণ্টা কাজ করে যাচ্ছে।’ এক বিবৃতিতে বলেন তিনি।

অন্তত ১৬টি হেলিকপ্টার আগুনের শিখা নিয়ন্ত্রণে কাজ করছে। সুযোগ বুঝে সামরিক উড়োজাহাজ থেকেও পানি ঢালা হচ্ছে আগুনে। দাবানল থেকে রক্ষা করার জন্য বিউটের কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে মারাত্মক দাবানল ক্যাম্প ফায়ারে ২০১৮ সালে এই কাউন্টির অন্তত ৮০ জন মানুষের মৃত্যু হয়।

ইতিমধ্যে বিউটে কাউন্টির কোহাসেট শহরের ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যাল ফায়ার জানিয়েছে ইতিমধ্যে ১৩৪টি ভবন ধ্বংস হয়ে গেছে। আরও চার হাজার ২০০ ভবন ঝুঁকিতে আছে।

পার্ক ফায়ার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে যেসব দাবানল হচ্ছে তার একটি। দ্য ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার জানিয়েছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০২টি বড় দাবানল পর্যবেক্ষণ করছে। এর বেশিরভাগই পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে।

ওরেগনে গত বৃহস্পতিবার রাতে একটি ট্যাংকার বিমান দুর্ঘটনায় একজন অগ্নিনির্বাপক পাইলট নিহত হয়েছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত