আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

শিক্ষক কাজ করার সময় শ্রেণিকক্ষে এল ভালুক

শিক্ষক কাজ করার সময় শ্রেণিকক্ষে এল ভালুক

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় একজন শিক্ষিকা নতুন শিক্ষাবছরে শিক্ষার্থীদের স্বাগত জানাতে শ্রেণিকক্ষ প্রস্তুত করছিলেন। হঠাৎ তাঁর শ্রেণিকক্ষে ঢুকে পড়ে কৌতূহলী এক কালো ভালুক।

ক্যালিফোর্নিয়ার পাইন মাউন্টেন ক্লাবের পিক টু পিক মাউন্টেন চার্টার স্কুলে অভিনব এ ঘটনা ঘটে।

শিক্ষিকা এলিন সালমন শ্রেণিকক্ষ সাজাচ্ছিলেন। কিছু জিনিস ফটোকপি করতে তিনি শ্রেণিকক্ষ খোলা রেখেই অফিসকক্ষে যান। ফিরে এসে দেখেন একটি কালো ভালুক শ্রেণিকক্ষটি দখল করে আছে।

ভয়ে ওই শিক্ষিকা শ্রেণিকক্ষের দরজা বাইরে থেকে আটকে দেন, তাঁর মুঠোফোনটিও সেখানে রেখে আসতে হয়।

স্থানীয় একটি টেলিভিশনকে নিজের ওই অভিজ্ঞতার বর্ণনায় সালমন বলেন, ‘আমি আমার স্বামী ইয়ানকে ফোন করতে দৌড়ে অফিসকক্ষে যাই।

‘প্রথমেই যে চিন্তা আমার মাথা আসে তা হলো, ভালুকটি কি শ্রেণিকক্ষ তছনছ করে ফেলবে? সবে আমি মেঝেটি নতুন করে নির্মাণ করেছি। সাজসজ্জার কাজও শেষ করে ফেলেছি।’

সালমনের স্বামী এসে শ্রেণিকক্ষের দরজাটি খুলে ভালুকটিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন।

ভালুকটি পালিয়ে যাওয়ার পর দেখা যায়, সেটি তেমন কোনো ক্ষয়ক্ষতি করেনি। কেবল ভূমিকম্পের জন্য জরুরি ব্যবস্থা হিসেবে যে ব্যাগটি গুছিয়ে রাখা হয়েছিল, সেটি নষ্ট করেছে।

সালমন বলেন, ‘আমরা ভূমিকম্পের জন্য জরুরি প্রস্তুতি হিসেবে একটি ব্যাগ গুছিয়ে রাখি। তাতে কিছু শুকনা খাবার থাকে। ভালুকটি ওই খাবারের খোঁজেই ব্যাগটি তছনছ করেছে।’

এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ভালুকের প্রবেশ আটকাতে দরজার হাতল বদলে ফেলার পরিকল্পনা করেছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত