আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে নানীর বৈশাখী মেলা অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে নানীর বৈশাখী মেলা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উপলক্ষে লস এঞ্জেলেসে এক বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।‘নানীর বৈশাখী মেলা’ নামে পরিচিত মেলাটি গত ২৪ এপ্রিল রবিবার স্থানীয় উডলি পার্ক জাপানিজ গার্ডেনে অনুষ্ঠিত হয়। মেলার আয়োজক ছিলেন প্রবীন কমিনিউটি একটিভিস্টি রেহানা সিরাজুল্লাহ।

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত অনুষ্ঠিত মেলায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য, ফ্যাশন শো, দেশি কাপড়-চোপড়, গহনা ও শিশুদের খেলনাসহ রকমারি খাবারের স্টল।

বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। মেলায় প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো...’ এই গানটি পরিবেশিত হয়।

এরপর স্বাগত বক্তব্য রাখেন মেলার আয়োজক রেহানা সিরাজুল্লাহ ও তাঁর স্বামী ড. সিরাজুল্লাহ। রেহানা সিরাজুল্লাহ তার বক্তব্যে উপস্থিতক সকল অতিথি ও কমিউনিটির সবাইকে স্বাগত জানান। মেলায় অংশ গ্রহণের জন্যে তিনি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা তার বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমার অত্যন্ত ভালো লাগছে যে, আপনার প্রবাসে শত ব্যস্ততার মাঝেও এমন একটি আয়োজন করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতি ও কৃষ্টি-কালচার বিশ্বদরবারে পরিচিত হচ্ছে। তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রবাসীদের বৈশাখী শুভেচ্ছা জানান।

এসময় বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট শামছুদ্দিন মানিক অ্যাটর্নি অব ল’, রায় ল’ গ্রুপের সিইও রাজ রায়-সহ বিশিষ্ট ব্যক্তিদের মঞ্চে তুলে পরিচয় করিয়ে দেন ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন লুনা রহমান, কাবেরী রহমান, মেজর কুতুবী, শামসুন খান মণি, আবু হানিফা, শাহীদ আলম, শাহীদ আহমদ, উপমা সাহা, উর্মি প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন ফিরোজ আলম।

সিনেমার গানের অভিনয় করেন শাহানা পারভীন ও শরীক রহমান।

মেলার সর্বিক পরিচালনায় ছিলেন এম হোসেন বাবু। উপস্থাপনায় ছিলেন খ্যাতিমান উপস্থাপিকা শামসুন্নাহার খান মণি ও মিঠুন চৌধুরী। মিডিয়া পার্টনার ছিল বাংলা অনলাইন নিউজপোর্টাল ‘এলএ বাংলাটাইমস।

শেয়ার করুন

পাঠকের মতামত