আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

অজগরের সঙ্গে শুয়ে জন্মদিন উদযাপন

অজগরের সঙ্গে শুয়ে জন্মদিন উদযাপন

ছবি: এলএবাংলাটাইমস

মেঝেতে হাসিমুখে শুয়ে আছেন এক ব্যক্তি। তাঁকে ঘিরে আছে বন্ধুরা। তবে যেনতেন বন্ধু নয়, একেবারে বিশাল আকারের সব অজগর সাপ। আর এভাবেই অন্য রকম এক জন্মদিন উদযাপন করলেন যুক্তরাষ্ট্রের প্রাণিপ্রেমী জে ব্রিউয়ার। তাঁর জন্মদিন উদযাপনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জে ব্রিউয়ার নিজেই ইনস্টাগ্রামে ভিডিওটি ছেড়েছেন। তাঁর ওই সাহসী কর্মকাণ্ড ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেককে চমকে দিয়েছে। ছবিতে কয়টা সাপ আছে, তা গোনাই যেন দর্শকদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সরীসৃপ প্রাণীদের প্রতি বরাবরই আগ্রহ জে ব্রিউয়ারের। সেই আগ্রহ থেকেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য রেপটাইল জু নামে একটি চিড়িয়াখানাও প্রতিষ্ঠা করেছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে ব্রিউয়ার লিখেছেন, ‘এটি সাপ পার্টি! আজ আমার জন্মদিন। তাই আপনাদের বলতে চাই, সব ধরনের প্রেমকে আমি কতটা গুরুত্ব দিই। আমি অবিশ্বাস্য রকম যে পার্টির আয়োজন করেছিলাম, তা আপনাদের দেখাতে চাই। আপনারা দেখছেন, আমার বন্ধুদের অনেকেই তা উদ্‌যাপন করতে পেরেছে এবং আমরা অনেক মজা করেছি। মজার বিষয়টুকু বাদ দিলে বলতে হয়, এই বুড়ো মানুষের জীবনের আরেকটি বছর ফুরিয়ে গেল।’

ইনস্টাগ্রামে নিজের অনুসারীদের উদ্দেশে ব্রিউয়ার লিখেছেন, ‘আমার এ যাত্রায় সঙ্গী হওয়ায় আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবাইকে ছাড়া এটা করা সম্ভব হতো না।’ ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও ভিডিওর মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছেন। জর্জ অ্যাগি নামের একজন লিখেছেন, ‘এটা একেবারেই বন্য! আমি কখনো এমন কিছু দেখিনি। শুভ জন্মদিন জে!’

মাইক জেমিসন নামের একজন লিখেছেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, এখানে কতগুলো অজগর আছে! দেখে মনে হচ্ছে, এটা এযাবৎকালের সবচেয়ে দারুণ পার্টি।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত