আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ড. কালী চৌধুরীর নামে আমেরিকার হলিউডে নির্মিত হচ্ছে 'দ্য কালী হোটেল অ্যান্ড রুফটপ'

ড. কালী চৌধুরীর নামে আমেরিকার হলিউডে নির্মিত হচ্ছে 'দ্য কালী হোটেল অ্যান্ড রুফটপ'

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস প্রবাসী সিলেটের কৃতী সন্তান ড. কালী প্রদীপ চৌধুরীর নামে ইংল্যাউডের বিখ্যাত হলিউড পার্কে নির্মিত হচ্ছে অটোগ্রাফ কালেকশন ও লাইফস্টাইল হোটেল 'দ্য কালী হোটেল অ্যান্ড রুফটপ'। দ্য কালী হোটেল অ্যান্ড রুফটপটি নির্মাণ করা হচ্ছে স্টেডিয়াম ড্রাইভে। এর ঠিক পাশেই রয়েছে সোফি স্টেডিয়াম এবং ইউটিউব থিয়েটার। এছাড়া হোটেলটি থেকে হেঁটেই যাওয়া যাবে ইনটুইট ডোম এবং কিয়া ফোরামে। লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এর দূরত্ব হবে মাত্র চার মাইল।

১৩ তলা বিশিষ্ট দ্য কালী হোটেল অ্যান্ড রুফটপে থাকছে ৩০০টি গেস্টরুম, ৩৪টি বিলাসবহুল স্যুট, সুইমিংপুল, ইয়োগা ডেক, স্পা, ফিটনেস সেন্টার, ২০ হাজার স্কয়ারফিট বিশিষ্ট মিটিং ও ইভেন্ট স্পেসসহ আধুনিক সকল সুযোগ-সুবিধা। অক্টোবরের ২২ তারিখ হোটেলটির উদ্বোধন করা হবে এবং এর নির্মাণ কাজ ২০২৬ সালে ইউএসে অনুষ্ঠিতব্য ফিফা ওয়ার্ল্ড কাপ এর আগে শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ড. কালী প্রদীপ চৌধুরীর প্রতিষ্ঠান কেপিসি ডেভেলপমেন্ট এর পৃষ্ঠপোষকতায় ভবনটি নির্মাণের দায়িত্বে রয়েছে আরেক বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান ক্লায়কো। ভবনটির নকশা করেছে ল্যামার জনসন কোলাবরেটিভ অ্যান্ড সিক্সটিনফিফটি ক্রিয়েটিভ ইন্টিলিজেন্স।

কেপিসি ডেভেলপমেন্ট এর ফাউন্ডার ও চেয়ারম্যান ড কালি প্রদীপ চৌধুরী বলেন, 'হলিউড পার্কে অনন্য আথিতেয়তাপূর্ণ একটি হোটেল তৈরির উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। এটি আমাদের প্রতিষ্ঠানের জন্যও সম্মানের এবং ইংল্যাউড কমিউনিটিতে এটি ইতিবাচক ছাপ রাখবে'।

লস এঞ্জেলেস প্রবাসী ড. কালী প্রদীপ চৌধুরী পরিশ্রম ও নিজ যোগ্যতায় এখন বিশ্বের সেরা ধনাঢ্য ব্যক্তিদের একজন। বিশ্বের প্রায় ৮টি দেশ রয়েছে তাঁর ২৫ ধরণের ব্যবসা। ক্যালিফোর্নিয়ায় আছে সাড়ে ৩ কিলোমিটার আয়তনের বিশাল বাড়ি। পাশাপাশি বিশ্ব মোড়লদের সাথেও রয়েছে তাঁর সখ্যতা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, রিগ্যান, জর্জ বুশ, সিনিয়র বুশ, হিলারি ক্লিনটন এরা তাঁর নিয়মিত ডিনার সঙ্গী ছিলেন। তাঁর সম্মানে যুক্তরাষ্ট্রে ৫৫ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের নামকরণ করা হয়েছে।

ড. কালী প্রদীপ চৌধুরীর জন্ম সিলেটের দত্তরাইল গ্রামে। জমিদার কালীপদ দত্ত চৌধুরীর সন্তান কালী প্রদীপের ছেলেবেলা কেটেছে সেখানেই। বিশ্বসেরা ব্যক্তিদের একজন হয়েও তিনি ভুলেননি স্বদেশকে। তার নিজ গ্রামে গড়েছেন ৩টি কলেজ, এর মধ্যে একটিতে আছে ৫টি বিষয়ে অনার্স কোর্স। রাজধানী ঢাকার পূর্বাচল এলাকায় নির্মাণ করছেন ১৪২ তলা বিল্ডিং।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত