আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত, জরুরি অবস্থা জারি

ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত, জরুরি অবস্থা জারি

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন স্থানীয় গভর্নর গ্যাভিন নিউসাম।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি খামারের গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত হয়। এর পরপরই এক বিবৃতিতে গভর্নর গ্যাভিন নিউসাম জানান, সরকারি সংস্থাগুলো যাতে বার্ড ফ্লু রোধে দ্রুত পদক্ষেপ নিতে পারে, সেজন্য অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হলো।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ফেডারেল (কেন্দ্রীয়) ও রাজ্যের কর্মকর্তারা বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, যা ২০২৪ সালে প্রথমবারের মতো দুগ্ধজাত গবাদি পশুর মধ্যেও ছড়িয়ে পড়েছে।

এদিকে, আরেক মার্কিন অঙ্গরাজ্য লুইসিয়ানায় বুধবার প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির অবস্থা গুরুতর। তার শরীরে নানা লক্ষণ দেখা দিয়েছে। তবে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখন পর্যন্ত সেখানকার কোনো বাসিন্দার থেকে অন্য কোনো বাসিন্দার শরীরে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাননি বলে জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে মানুষের দেহে বার্ড ফ্লু ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে মানুষের জন্য ঝুঁকির মাত্রা খুব সামান্য। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম বলেছেন, জনগণের মধ্যে ঝুঁকি কম থাকলেও, আমরা এই ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অব্যাহত রাখব।

সর্বপ্রথম ১৯৯৬ সালে বার্ড ফ্লু এ বা এইচফাইভএন১ ভাইরাস শনাক্ত হয়। তবে ২০২০ সাল থেকে বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংখ্যা অনেক বেড়ে যায়। তখন থেকে স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়তে থাকে। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রে গরু ও ছাগলও এ তালিকায় যুক্ত হয়। এতে বিশেষজ্ঞরা হতবাক হন। কারণ, এর আগে পর্যন্ত পশুরা এ ধরনের ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ধারণাই করা হতো না।

২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ২০২২ সাল থেকে এই রোগের সংক্রমণ প্রতিহত করতে পোলট্রি খামারগুলোতে ১০ কেটিরও বেশি পাখি নিধন করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত