আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

ক্যালিফোর্নিয়ায় জানুয়ারি থেকে বাড়ছে কর্মীদের সবৈতনিক ছুটির অর্থ

ক্যালিফোর্নিয়ায় জানুয়ারি থেকে বাড়ছে কর্মীদের সবৈতনিক ছুটির অর্থ

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে সবৈতনিক পারিবারিক ছুটির অর্থের পরিমাণ বাড়ানো হচ্ছে। ২০২২ সালে এই পাশ হওয়া আইনটি পাশ করানো হয়েছিল। মূলত অনেক নিম্ন আয় উপার্জনকারী কর্মীরা সবৈতনিক ছুটির এই সুবিধা ভোগ করতে না পারায় বৈষম্য দূর করতে এই আইন পাশ করা হয়। ক্যালিফোর্নিয়া বাজেট অ্যান্ড পলিসি সেন্টারের বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালে ৮০ হাজার থেকে ১ লাখ ডলার আয় করা কর্মীরা ২০ হাজার ডলারের কম আয়ের কর্মীদের থেকে প্রায় ৪ গুণ বেশি বেতনভুক্ত পারিবারিক ছুটির সুবিধা পেয়ে আসছেন।

লিগ্যাল এইড অ্যাট ওয়ার্কের সিনিয়র স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন উচিয়েট বলেন, ‘বর্তমান আইনে স্বল্প মজুরির কর্মীরা তাদের স্বাস্থ্যের জন্য বা পরিবারের অসুস্থ কারোর যত্ন নেওয়ার জন্য কিংবা সদ্য জন্মানো নতুন শিশুদের সাথে বন্ধনের জন্য প্রয়োজনীয় ছুটি নিতে পারছে না, কারণ এতে তাদের আয়ের ৪০% কমে যায়’।

নতুন আইনে কে কত পাবেন?

বর্তমানে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ কর্মী স্ট্যাটস ডিজঅ্যাবিলিটি বীমা প্রোগ্রামের আওতায় তাদের মোট আয়ের ৬০ শতাংশ সবৈতনিক ছুটির সুবিধা ভোগ করছেন। নতুন আইন অনুসারে, বছরে ৬০ হাজার ডলার আয় করা কর্মীরা তাদের আয়ের ৯০ শতাংশ সবৈতনিক ছুটির সুবিধা ভোগ করবে এবং এর চেয়ে বেশি আয় করা কর্মীরা ৭০ শতাংশ সবৈতনিক ছুটির সুবিধা ভোগ করবে। ক্যালিফোর্নিয়ায় গড় বার্ষিক মজুরি ৫৪ হাজার ৩০ ডলার, ফলে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ কর্মী ৯০ শতাংশ সবৈতনিক ছুটির সুবিধা ভোগ করবেন।

বেনিফিটগুলো কীভাবে অর্থায়ন করা হয়?

দ্য স্টেট ডিজঅ্যাবিলিটি ইন্সুরেন্স প্রোগ্রামটি বর্তমানে কর্মীদের মোট আয়ের ১ দশমিক ১ শতাংশ অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়। আইনটি প্রণয়নের আগে প্রতি বছর উচ্চ উপার্জনকারীদের তহবিলে প্রদত্ত পরিমাণের একটি সীমা নির্ধারিত ছিল। ২০২৩ সালে কর্মীরা তাদের মোট আয়ের ১ লাখ ৫৩ হাজার ১৬৪ ডলার পর্যন্ত পরিশোধ করেছেন। এখন থেকে সকল কর্মীদের তাদের মোট আয়ের জন্য একই শতাংশ হারে প্রদান করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত