আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মৃত ২

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মৃত ২

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলসের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন পৌর বিমানবন্দরের কাছে একটি বাণিজ্যিক ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। তবে বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি।

ফুলারটন পুলিশ এক্সে বলেছে, ‘সেখানে দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’

এছাড়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি এবং ঘটনাস্থলে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা স্থানীয় ‘কেটিএলএ’ স্টেশনকে জানিয়েছে, তদন্তকারীরা এখনো নিশ্চিত হয়ে জানতে পারেনি যে, নিহত ২ জন বিমানের যাত্রী নাকি ভবনের শ্রমিক ছিলেন।

টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখ যায়, ভবনের ছাদে গর্ত হয়ে গেছে এবং আগুনের ধোঁয়া বেরিয়ে আসছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেরোমি ক্রুজ নামের এক শ্রমিক বলেন, ‘আমরা সবাই প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছি এবং পরে দেখি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর আমরা সবাই ভবন থেকে বেরিয়ে আসতে শুরু করি।’

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, একক ইঞ্জিন বিশিষ্ট ভ্যান’স আরভি-১০ বিমানটিতে আসন সংখ্যা ছিল মাত্র ৪টি।

এই দুর্ঘটনার তদন্ত করছে ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত