আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

একাই দাবানলের বিরুদ্ধে লড়াই করলেন পেরেজ

একাই দাবানলের বিরুদ্ধে লড়াই করলেন পেরেজ

ভয়াবহ দাবানলে সপ্তাহব্যাপী পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলস শহরের অদূরে সূত্রপাত হওয়া আগুনে দাউ দাউ করে জ্বলছে একরের পর একর জমি। কয়েক লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ইটনের (এলাকা) ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেও বাড়ি ছেড়ে যাননি ট্রিস্টিন পেরেজ। 


দাবানলের আগুনের শিখা প্রায় তার  ক্যালিফোর্নিয়ার আলতাডেনার বাড়ির বেড়া জ্বালিয়ে দিচ্ছিল, ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। তার পা অসাড় হয়ে পড়েছিল। এত কিছুর পরেও, পেরেজ তার বাড়ি ছাড়তে রাজি হননি। একাই লড়েছেন আগুনের বিরুদ্ধে। রক্ষা করেছেন নিজের ও প্রতিবেশীর সম্পদ।
    
৩৪ বছর বয়সী এই কাঠমিস্ত্রি মনে করেছিলেন যে, জীবন-হুমকির মধ্যেও তার অন্য কোনো উপায় নেই।  চারপাশে আগুন ছড়িয়ে পড়ায় তাকে এবং তার প্রতিবেশীদের সরে যেতে বলে পুলিশ। কিন্তু পালানোর পরিবর্তে পেরেজ তার সম্পত্তি এবং এল মোলিনো অ্যাভিনিউয়ের পাশের প্রতিবেশীদের বাড়িঘর বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিলেন।
 
পানি দেয়ার মতো পাইপও ছিল না তার কাছে। বাধ্য হাতের কাছে থাকা দুটি জলের পাত্র থেকে অনবরত পানি ঢা ঢালতে শুরু করেন আগুনে।
 
পেরেজ তার ড্রাইভওয়েতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাড়ির সামনের উঠানে আগুন ধরে গেছে, পাম গাছগুলো জ্বলে উঠেছে - মনে হচ্ছিল যেন সিনেমার মতো কিছু একটা। আমি আগুন থামাতে এবং আমার বাড়িসহ প্রতিবেশীদের বাড়ি বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছি।’

 

অবশেষে তার একতলা হলুদ ডুপ্লেক্স বাড়িটি বেঁচে গেছে। পাশের আরও দুটি বাড়িও বেঁচেছে। তবে রাস্তার ওপারে পুরো বাড়িটি জ্বলে মাটিতে মিশে গেছে। তখন ধ্বংসস্তূপের মধ্যে কেবল একটি ইটের চিমনি দাঁড়িয়ে ছিল। 


তিনি বলেন, ‌‘রাস্তার ওপারে তাকিয়ে দেখুন, আমি যদি এখানে না থাকতাম, তাহলে এখানেও তাই হতো। ওদের জন্য আমার খুব খারাপ লাগছিল। খুবই দুঃখজনক পুরো ব্যাপারটা।’
 
পেরেজ তিন বছর আগে আলতাডেনায় চলে আসেন এবং তার দুই শোবার ঘরের ইউনিট ভাড়া নেন। লস অ্যাঞ্জেলেসের উত্তরে প্রায় ৪০ হাজার মানুষের সম্প্রদায়ের প্রেমে পড়েন তিনি, যেখানে প্রতিবেশীরা বন্ধুত্বপূর্ণ এবং একে অপরের যত্ন নেয়।
 
এদিকে শনিবার (১১ জানুয়ারি) রাতে কর্মকর্তারা জানিয়েছেন, ইটনের আগুন ১৫% নিয়ন্ত্রণে এসেছে এবং লস অ্যাঞ্জেলেস এলাকাজুড়ে আগুনের ঝুঁকি তখনও বেশি।
 
গত ৭ জানুয়ারি থেকে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশেপাশের ছয়টি এলাকায় একযোগে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৪ জন নিহত এবং ১২,০০০ হাজারের বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত