আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

দাবানলে পুড়ছে হলিউড

দাবানলে পুড়ছে হলিউড

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। সর্বগ্রাসী আগুনে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসসহ বিভিন্ন এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, গ্র্যামিসহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। 


চলচ্চিত্রবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, দাবানালের কারণে অস্কার মনোনয়ন ঘোষণা পেছানো হয়েছে, বাড়ানো হয়েছে ভোটদানের সময়ও। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল। কিন্তু এখন সেটা দুই দিন পিছিয়ে মনোনয়ন ঘোষণার তারিখ ১৯ জানুয়ারি করা হয়েছে। ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য ভোটদান, যা ১২ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা।

 

এদিকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তা পিছিয়ে দেওয়া হয়েছে, এখনও কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত নেয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেয়ে নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ। দাবানলের গ্রাসে ঘর হারিয়েছেন বিলি ক্রিস্টাল, যিনি একাধিকবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনা করেছেন। এই অবস্থায় তার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া একেবারে অসম্ভব।

অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার জানিয়েছেন, ‘দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী আগুনে যারা এত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। লস অ্যাঞ্জেলসে আমাদের অনেক সহকর্মী রয়েছেন। তাদের বলতে চাই, আমরা আপনাদের জন্য চিন্তিত।’

 

২০২৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন টেলিভিশন শো-য়ের জনপ্রিয় অ্যাঙ্কর কোনান ও ব্রায়েন। ১৭ জানুয়ারি মনোনয়নের ঘোষণা হওয়ার কথা ছিল। তা দুইদিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। 

আর বিখ্যাত ডলবি থিয়েটারে ২ মার্চ পুরস্কার প্রদান করা হতো তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে পিছিয়েছে সান্টা মোনিকায় অনুষ্ঠিতব্য ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডও। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। চলতি মাসের ১২ তারিখ এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে। এ ছাড়া গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার পাওয়া সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত