আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার UCLA তে হত্যা ও আত্মহত্যায় নিহত ২

ক্যালিফোর্নিয়ার UCLA তে হত্যা ও আত্মহত্যায় নিহত ২

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রধান শহর লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে (ইউসিএলএ) এক বন্দুকধারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোলাগুলির খবর পেয়ে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকাটি দুই ঘণ্টা ঘিরে রাখে পুলিশ।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসে ঢোকার সব প্রবেশপথ বন্ধ করে সেখানে অবস্থায় নেয় নিরাপত্তা বাহিনী।
লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান চার্লি বেক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “একটি হত্যাকাণ্ড ও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।”
“ঘটনাটি এ দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে মনে হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত নেই এবং ইউসিএলএ ক্যাম্পাসের জন্য কোনো হুমকিও নেই। এখানে একটি সুইসাইড নোট থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে আমরা এখনও নিশ্চিত নই,” বলেন বেক।
বেক আরো জানিয়েছেন, বুধবার বিকালে শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় কর্মীরা ধীরে ধীরে ক্যাম্পাসে ফিরে আসতে শুরু করেছেন।
এ ঘটনায় অন্যকেউ জড়িত নয় এমনটি নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে তদন্তকারীরা অবরোধ তুলে নেয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবনের ছোট একটি দপ্তরে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
৪৩ হাজার শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়টিতে বুধবারের সব ক্লাস বাতিল করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফের শুরু হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত