আপডেট :

        নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাব, পানির কুলিং টাওয়ার পরীক্ষা করছে কর্তৃপক্ষ

        হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা চায় যুক্তরাষ্ট্র, ওমানে আজ যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

        ট্রাম্পের স্বাক্ষর ছাড়াই কার্যকর হলো যুক্তরাষ্ট্রের আবাসন আইন

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

        দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

        প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার

        ভুয়া বই জমা দিয়ে বিরল চীনা পাণ্ডুলিপি চুরি, যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

        ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

        মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

লস এঞ্জেলেসের কাছে নতুন দাবানল, হাজারো মানুষকে সরে যাওয়ার নির্দেশ

লস এঞ্জেলেসের কাছে নতুন দাবানল, হাজারো মানুষকে সরে যাওয়ার নির্দেশ

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের উত্তর দিকে নতুন করে একটি দাবানল ছড়িয়েছে।

গতকাল বুধবার নতুন এই দাবানল শুরু হয়। ঝোড়ো বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে এই দাবানলের আগুন দ্রুত ছড়াচ্ছে।

নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে আট হাজার একরের (৩২ বর্গকিলোমিটার) বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার ১৯ হাজারের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

লস এঞ্জেলেস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরের একটি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলটির নাম দেওয়া হয়েছে ‘হিউস ফায়ার’।

নতুন দাবানল অঞ্চলটির অগ্নিনির্বাপণকর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। সবে তাঁরা নগর এলাকার বড় আকারের দুটি দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এর মধ্যে আরেকটি দাবানল শুরু হলো।

দাবানলের কারণে লস এঞ্জেলেস কাউন্টির ক্যাসটেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, বাসিন্দাদের জীবন তাৎক্ষণিক হুমকির মুখে রয়েছে।

যদিও ঝোড়ো ও শুষ্ক বাতাসের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশির ভাগ এলাকায় ‘লাল সতর্কবার্তা’ জারি আছে। লাল সতর্কবার্তা জারির অর্থ, দাবানলের চরম ঝুঁকিতে থাকা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত