আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হলিউডে বাংলাদেশের পান্থ রহমান পরিচালিত ছবি

হলিউডে বাংলাদেশের পান্থ রহমান পরিচালিত ছবি

পান্থ রহমানের পরিচালনায় নির্মিত শর্টফিল্ম ‘ডিসিসড’ (কথাসাহিত্যিক আফরোজা পারভীনের ছোটগল্প ‘লাশ’ অবলম্বনে) ২৭শে মে, দুপুর ১টা ৩০ মিনিটে হলিউডে অবস্থিত ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি (লস অ্যানজেলেস)-এর পরিবেশনায় নির্মিত। ছবিটি ইতিমধ্যে বেশ কয়েকটি নামকরা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেয়া হয়েছে। চলচ্চিত্রটি দেখে ইতিমধ্যে ভূয়সী প্রশংসা করেছেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমির সিনেম্যাটোগ্রাফি ডিপার্টমেন্টের হেড টোনি রিচম্যান। তিনি হলিউডে একজন কিংবদন্তিতুল্য মানুষ। পৃথিবীর প্রথম মিউজিক ভিডিও তার স্যুট করা। তিনি বিটলস, ডোরস, মাইকেল জ্যাকসনের মিউজিক ভিডিও তৈরি করেছেন এবং হলিউডে ১০০ এর বেশি ফিল্মে ডিরেক্টর অফ ফটোগ্রাফির কাজ করেছেন। পান্থ রহমান বাংলাদেশের মিডিয়াতে প্রায় ৫ বছর সিনেম্যাটোগ্রাফার এবং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। ‘স্টিডফাস্ট’ নামে তার একটি প্রডাকশন হাউস রয়েছে। তার করা উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে দেশবন্ধু গ্রুপের বিজ্ঞাপন, এ্যাপোলো হৃদয়ের কথা (১৪ পর্ব, একাত্তর টিভি), অবিনাশী সাঈফ মীজান ডকুমেন্টারি, উদয়ন ফাউন্ডেশনের বিজ্ঞাপন। এছাড়া তিনি ‘কে হতে চায় কোটিপতি’ প্রোগ্রামের সেটে ফ্লোর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অসংখ্য টিভি নাটকে সিনেম্যাটোগ্রাফির কাজ করেছেন। পান্থ রহমান ২০১৫ সালের মে মাসে ফিল্ম মেকিং এ উচ্চশিক্ষার (মাস্টার্স অফ আর্টস, ফিল্ম অ্যান্ড মিডিয়া প্রডাকশন) জন্য নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি (লস অ্যানজেলেসে) এ যান। এডমিশন ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে (লস অ্যানজেলেস) তিনিই প্রথম বাংলাদেশি ছাত্র। কোর্সের শুরু থেকেই তিনি ভালো করতে থাকেন। তিনি তার মায়ের লেখা ছোটগল্প ‘লাশ’ অবলম্বনে হলিউডে নির্মাণ করেন তার থিসিস ফিল্ম ‘ডিসিসড’। পান্থ রহমান বিশিষ্ট বিজ্ঞান লেখক প্রয়াত ম. লতিফুর রহমান ও সুপরিচিত কথাশিল্পী আফরোজা পারভীনের ছেলে। ইতিমধ্যে তিনি তার গ্রাজুয়েশন শেষ করে ফেলেছেন। তিনি চান দেশে ফিরে এসে এ দেশে থেকেই কাজ করতে। ‘ডিসিসড’ ফিল্মটিতে সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন ব্রাড হ্যামিলটন, সম্পাদনা করেছেন আইজা লি। এটি অত্যাধুনিক রেড স্কারলেট ক্যামেরায় চিত্রায়িত। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন রিসি দাস (কলকাতা)। এর গল্পে দেখা যায়, নিম্নগোত্রের হিন্দু ব্যক্তি রমেশ (যিনি একটি মন্দিরে টয়লেট পরিষ্কার করেন) জঙ্গলে একটি মেয়ের লাশ খুঁজে পান। তার মনে পড়ে যায়, ছোট বোনের অকালমৃত্যুতে তার কিছু করতে না পারার কথা। মেয়েটির জন্য তার মায়া হয় এবং তিনি মন্দিরের পুরোহিতকে বিষয়টি জানান। পুরোহিত মেয়েটি হিন্দু কিনা তা শনাক্ত করতে না পারায় রমেশকে এ বিষয় থেকে দূরে থাকতে বলেন। মন্দিরে সাহায্য না পেয়ে রমেশ প্রথমে মসজিদ, তারপর গির্জায় যান। কিন্তু মেয়েটির ধর্ম শনাক্ত করতে না পারায় কেউ তাকে সাহায্য করে না। অবশেষে রমেশ সিদ্ধান্ত নেন যে, তিনি নিজেই মেয়েটিকে দাফন করবেন। মন্দির থেকে কোদাল নিয়ে আসার সময় তার পুরোহিতের সঙ্গে দেখা হয়। পুরোহিত রমেশকে তিরস্কার করেন এবং আর কখনো মন্দিরে ঢুকতে নিষেধ করেন। রমেশ প্রথমবারের মতো প্রতিবাদ করেন। পুরোহিত তাকে পুলিশে দেয়ার হুমকি দেন। রমেশ সব অগ্রাহ্য করে মেয়েটির কাছে যান এবং তার কবর খোঁড়া শুরু করেন। কিন্তু পুলিশ এসে তাকে বাধা দেয় এবং পুরোহিতকে হুমকি দেয়ার কারণে তাকে গ্রেপ্তার করে। মেডিকেল টিম মেয়েটির লাশ এম্বুলেন্সে করে নিয়ে যায়। রমেশ পুলিশের কাছ থেকে জানতে পারে, মেয়েটিকে মেডিকেল কলেজ মর্গে জমা দেয়া হবে। অবশেষে রমেশ খুশি হয় এই ভেবে যে, মেয়েটি মারা গিয়েও মানবজাতির উপকারে আসবে, অথচ আমাদের সমাজে কতো ধর্মীয় নেতা আছেন যারা কিনা শুধুই মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছেন। উল্লেখ্য, ফিল্মটির শুটিং লোকেশন হলিউড, বারব্যাংক, মালহলেন্ড ড্রাইভ। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পান্থ রহমান। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিসি দাস, সামিকা তোমার, টেডি রডরিগেজ, প্রণব মেহরা, ইনকিলাবি সিং, সারাব সিং গিল, অক্ষয় মহেন্দ্র, আকসুন। এর সিনেম্যাটোগ্রাফার ব্রাড হ্যামিলটন এবং সম্পাদক আইজা লি।

শেয়ার করুন

পাঠকের মতামত