আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রফেসরকে হত্যার আগে স্ত্রীকেও খুন করেন লস এঞ্জেলেসের বন্দুকধারী মৈনাক

প্রফেসরকে হত্যার আগে স্ত্রীকেও খুন করেন লস এঞ্জেলেসের বন্দুকধারী মৈনাক

ভারতীয় বংশোদ্ভূত খুনি মৈনাক সরকার

আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শ্যুটআউটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অধ্যাপককে খুনের আগে নিজের স্ত্রীকেও হত্যা করেন খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার। মার্কিন দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে মিনেসোটার বাড়িতে স্ত্রী অ্যাশলে হ্যাসটিকে খুন করেন মৈনাক। তারপর ২ হাজার মাইল পথ পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে অধ্যাপককে খুন করে আত্মঘাতী হন তিনি।  মিনেসোটার হান্নেপিন কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, ২০১১-র ১৪ জুন অ্যাশলের সঙ্গে বিয়ে হল মৈনাকের। তবে তাঁদের বিয়ে ভেঙে গিয়েছিল কিনা, তা স্পষ্ট নয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, উইলিয়াম ক্লুগ নামে যে অধ্যাপককে খুন করেন মৈনাক, তাঁর তত্ত্বাবধানেই পিএইচ ডি করেছিলেন তিনি। সম্প্রতি, উইলিয়ামের বিরুদ্ধে তাঁর কম্পিউটার কোড চুরি করে গবেষণাপত্র হাতিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মৈনাক। যা দেখে পুলিশের অনুমান, পুরনো আক্রোশ থেকেই অধ্যাপক উইলিয়াম ক্লুগকে হত্যা করেন এই বাঙালি বন্দুকবাজ। কিন্তু, কেন নিজের স্ত্রীকে খুন করলেন মৈনাক? কারণ নিয়ে ধন্দে তদন্তকারীরা।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের প্রধান চার্লি বেকের দাবি, আগে থেকেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শ্যুটআউটের পরিকল্পনা করেছিলেন খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার। শুধু অধ্যাপক উইলিয়াম ক্লুগই নন, মৈনাকের নিশানায় ছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপকও। কিন্তু, ক্যাম্পাসে ঢুকে তাঁকে খুঁজে পাননি মৈনাক। বেক জানিয়েছেন, মৈনাকের ব্যাকপ্যাকে একটি নোট পাওয়া যায়। ওই নোটে তিনি তাঁর পোষা বিড়ালের যত্ন নেওয়ার করা বলে গিয়েছেন। সেই সূত্র ধরেই মৈনাকের মিনেসোটার বাড়িতে গিয়ে একটি কিল লিস্ট পাওয়া যায়। ওই তালিকায় ক্লুগ ছাডাও বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্যাপক ও এক মহিলার নাম ছিল। এই মহিলা সম্ভবত অ্যাশলে।

পুলিশের দাবি, দু’টি স্বয়ংক্রিয় পিস্তল এবং বাড়তি ম্যাগাজিন নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছিলেন মৈনাক। কিন্তু, কেন দু’জনকে খুন করতে এত অস্ত্র ও গুলি এনেছিলেন তিনি? তাহলে কি আরও কয়েকজনকে হত্যার পরিকল্পনা ছিল মৈনাকের? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৈনাকের অভিযোগ ছিল, অধ্যাপক উইলিয়াম ক্লুগ কম্পিউটার কোড চুরি করে তাঁর গবেষণাপত্র অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন। সেই গবেষণা তথ্য হাতছাড়া হওয়ার আশঙ্কা এবং তার থেকে জন্ম নেওয়া আক্রোশ থেকেই কি দফতরে ঢুকে খুব কাছ থেকে উইলিয়াম ক্লুগকে পরপর গুলি করেন মৈনাক? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শেয়ার করুন

পাঠকের মতামত