আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লস এঞ্জেলেসে প্রতিবাদ সভা।

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লস এঞ্জেলেসে প্রতিবাদ সভা।

 বাংলাদেশের নারায়নগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতনসহ বিগত দিনে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮শে মে শনিবার লস এঞ্জেলেসের অনুপমা রিয়া অডিটরিয়াম হলে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় সংগঠনের নের্তৃবৃন্দসহ লস এঞ্জেলেসের সাংবাদিক ও বিভিন্ন কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ড. সুকৃত মুখার্জী, ঘনেশ্যাম চিজারা, তাপস নন্দী, সুশীল চক্রবর্তী, শ্যাম শর্মা, নিত্যানন্দ কর্মকার, গৌতম রায়, রাজীব মজুমদার, সৈয়দ এম হোসেন বাবু, অমর হালদার, শুভদ্বীপ কুন্ডু, সন্দীপ চিজারা (চিন্টু), শিব নারায়ন দাস, তপন সাহা, মো. আবু হানিফা, নেপাল পাল, পন্ডিত গিরিশ চ্যাটার্জি, সঞ্জয় ঘোষ প্রমুখ।
প্রতিবাদি বক্তব্যে বক্তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে সরকারকে এসব অন্যায়ের দ্রুত বিচারের দাবি করেন। ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নিতে কার্যকর উদ্যোগ গ্রহনের আহবান জানান।

তারা বলেন, আমরা প্রবাসে থেকে বাংলাদেশের কল্যাণের লক্ষে কাজ করে যাচ্ছি। আমরা কোন সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। আমরা আমাদের বাংলাদেশেকে সোনার বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমাদের দেশে পূর্বে সকল ধর্মের লোক একসাথে মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছে। বর্তমানেও যেন তা অব্যাহত থাকে।

উপস্থিত সকলে মতামত অনুযায়ী ও দ্রুত করনীয় হিসেবে বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে বাংলাদেশ সরকারকে প্রতিবাদ স্মারকলিপি সহ, কংগ্রেসম্যান, সিনেটরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জোসেফ গোমেজ, তপন সরকার, প্রভাত পাল, রাম সংকর আচার্জী, অলি ইভিনা, অনুপম কুন্ডু, সমীর শর্মা, শহীদুল তরফদার, পঙ্কজ দাস, আংগুরী চিজারা, অজয় কর্মকার, অসীম দাম, চামেলী নন্দী, মানু পাল, উপমা সাহা, অসমীত তরফদার প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত