আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

প্যাসিফিক কোস্ট হাইওয়ে পুনরায় খোলার পরিকল্পনা স্থগিত

প্যাসিফিক কোস্ট হাইওয়ে পুনরায় খোলার পরিকল্পনা স্থগিত

ছবিঃ এলএবাংলাটাইমস

প্যাসিফিক কোস্ট হাইওয়ে (PCH) এর প্যালিসেডস ফায়ার দুর্গত অঞ্চল পুনরায় খোলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে এবং এলাকাটিতে চেকপয়েন্ট গুলি অব্যাহত থাকবে বলে জানিয়েছে লস এঞ্জেলেস মেয়র কেরেন বাসের অফিসসূত্র।

আগামী সোমবার থেকে PCH এক লেন করে খুলে দেওয়া হবে, তবে গতির সীমা কমানো হবে। পাশাপাশি, নতুন জায়গায় বাসিন্দা এবং কন্ট্রাক্টরদের জন্য প্রবেশ পাস সংগ্রহের স্থান ঘোষণা করা হবে রোববার। পূর্বে, এই রাস্তা রোববার সকাল ৮টায় খোলার কথা ছিল।

এই সিদ্ধান্ত প্যালিসেডসের বাসিন্দাদের উদ্বেগ এবং লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (LAPD) উপর চাপ কমানোর জন্য নেওয়া হয়েছে। জানানো হয়েছে যে, ৭ জানুয়ারি থেকে LAPD ট্যাকটিক্যাল অ্যালার্টে রয়েছে এবং পুরো শহরের নিরাপত্তা পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে। মেয়র বাস বলেন, ‘এই পরিকল্পনা প্যালিসেডসের নিরাপত্তা নিশ্চিত করবে এবং LAPD এর কাজের চাপ কমাবে, যার ফলে শহরের অন্যান্য অংশে নিরাপত্তা ব্যবস্থা আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে’।

সোমবার থেকে প্যাসিফিক প্যালিসেডসে প্রবেশের দায়িত্ব LAPD থেকে California Highway Patrol (CHP) এবং National Guard এর হাতে দেওয়া হবে, যা LAPD এর শহরের অন্যান্য এলাকা নিরাপদ রাখতে সহায়তা করবে।

এলাকারবাসিন্দাদেরজন্যকিছুগুরুত্বপূর্ণতথ্য:

প্যালিসেডসে প্রবেশের জন্য চেকপয়েন্ট এবং প্রুফ-অফ-রেসিডেন্স পাস আবশ্যক থাকবে।

রোববার, সান্তা মোনিকার ১১৫০ প্যাসিফিক কোস্ট হাইওয়ে (লট ৩) থেকে ১০ AM থেকে ৫ PM পর্যন্ত বাসিন্দা এবং কন্ট্রাক্টরদের জন্য প্রবেশ পাস সংগ্রহ করা যাবে।

কন্ট্রাক্টররা ফায়ার প্রভাবিত এলাকায় প্রবেশের জন্য সঠিক চিহ্নিতকরণ এবং নিয়োগের প্রমাণ দেখাতে হবে।

কন্ট্রাক্টরদের প্রতিদিন চেক-ইন এলাকায় রিপোর্ট করতে হবে, এবং প্রবেশের জন্য পাস সরবরাহ করা হবে।

আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি পাবলিক ওয়ার্কস, শেরিফের বিভাগ ও ক্যালট্রান্স রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ করবে।

শেয়ার করুন

পাঠকের মতামত