আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানবে দুইটি ঝড়

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানবে দুইটি ঝড়

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই সপ্তাহে দুইটি ঝড় আঘাত হানতে পারে, যা জোরালো বৃষ্টিপাত বয়ে আনবে। তবে, এই ঝড়ের কারণে অঞ্চলটির আগুনে ক্ষতিগ্রস্ত (বার্ন স্কার) এলাকাগুলোরতে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ হেনরি ডিকারলো সোমবার সকালে জানান, ‘মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং বুধবার পর্যান্ত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার কিছুটা বিরতি মিলবে, তবে শুক্রবার আরেকটি ঝড় দক্ষিণমুখী হবে’।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, প্রথম ঝড়টি মূলত সান লুইস ওবিসপো, সান্তা বারবারা এবং ভেনচুরা কাউন্টিতে আঘাত হানবে, কিন্তু দ্বিতীয় ঝড়টি পয়েন্ট কনসেপশনের দক্ষিণ দিকে চলে যাবে।

‘এখন মূল বিষয় হলো, আমরা ঠিক কতটা বৃষ্টি পেতে যাচ্ছি’, বলেন হেনরি, যিনি প্রশান্ত মহাসাগরের ওপরে থাকা একটি বায়ুমণ্ডলীয় নদীর (অ্যাটমোসফেরিক রিভার) ওপর নজর রাখছেন।

প্রথম ঝড়টি বেশিরভাগই উত্তর দিকে কেন্দ্রীভূত হবে, তাই লস এঞ্জেলেস কাউন্টিতে এক চতুর্থাংশ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় ঝড়টিতে বায়ুমণ্ডলীয় নদী কীভাবে প্রভাব ফেলবে তা এখনও অনিশ্চিত।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড়ের সময় ও পরিমাণ সম্পর্কে "কম আত্মবিশ্বাস" রয়েছে।

হেনরি বলেন, "বায়ুমণ্ডলীয় নদী মূলত উত্তর দিকে থাকায় আশা করা যায় এটি ঝড়ের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না। বুধবার আমরা এর শেষ অংশ পাব, এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, তবে বৃষ্টি অবশ্যই হবে। প্রয়োজনীয় বৃষ্টিপাত আমরা পাব, তবে খুব বেশি হলে তা সমস্যার কারণ হতে পারে।"

তিনি আরও বলেন, "ফুটহিল এলাকাগুলো সবসময় বেশি বৃষ্টি পায়। ফলে সেই এলাকাগুলোতেই ঝুঁকি বেশি। কিছু জায়গায় এক থেকে দেড় ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে, যা সমস্যার কারণ হতে পারে।"

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড়গুলোর কারণে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিধস বা অন্যান্য ঝুঁকি সৃষ্টির সম্ভাবনা ৫% থেকে ১৫% পর্যন্ত থাকতে পারে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত