আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

ইমিগ্রেন্ট ছাড়া একদিন: লস এঞ্জেলেসের প্রতিবাদ রাতেও অব্যাহত

ইমিগ্রেন্ট ছাড়া একদিন: লস এঞ্জেলেসের প্রতিবাদ রাতেও অব্যাহত

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে "ইমিগ্রেন্ট ছাড়া একদিন" আন্দোলনের প্রতিবাদ রাতেও চলতে থাকে। সোমবার সন্ধ্যায়, পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন পুলিশ বেআইনি সমাবেশের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেয়।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং গণ-নির্বাসনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা লস এঞ্জেলেস সিটি হলে জড়ো হয়ে একটি মিছিল শুরু করেন। বিক্ষোভটি ধীরে ধীরে হাজারো মানুষের সমাগমে পরিণত হয় এবং দিনের বড় একটি অংশ শহরের রাস্তাগুলি অবরুদ্ধ করে রাখে।

রবিবারের মতো সোমবারও গণ-নির্বাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির কারণে শহরের রাস্তা বন্ধ হয়ে পড়ে, যদিও পুলিশ আগে থেকেই ১০১ ফ্রিওয়ের অনর‍্যাম্প ও অন্যান্য সংযোগ পথ বন্ধ করে দেয়।

বিক্ষোভকারী আলেক্সা সেডিলো সংবাদমাধ্যম কেটিএলএ-কে জানান, "এটা আমার জন্য ব্যক্তিগত বিষয়। আমার পরিবারের অনেকেই অভিবাসী, তারা কর দেন। আমার বাবা-মা কঠোর পরিশ্রম করেছেন, আমার ও আমার ভাই-বোনদের জন্য লড়াই করেছেন। আমি এখানে আমার পরিবারের জন্য লড়াই করতে এসেছি।"

সোমবার বিকেল ৫টার কিছু পর, এলএপিডি লস এঞ্জেলেস স্ট্রিটের আলিসো এবং আর্কাডিয়া স্ট্রিটের মধ্যে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেয়। পুলিশ জানায়, উত্তরের দিকে সিজার শাভেজ অ্যাভিনিউর দিকে যাওয়ার পথ উন্মুক্ত রাখা হয়েছে।

পুলিশ আরও জানায়, "যারা আর্কাডিয়া, মেইন, স্প্রিং এবং লস এঞ্জেলেস স্ট্রিটে অবস্থান করছে, তারা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে।"

দাঙ্গা নিয়ন্ত্রণ পোশাক এবং লেস-দেন-লেথাল অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের দেখা যায়, যখন কিছু বিক্ষোভকারী আতশবাজি ফুটিয়ে ও বোতল ছুঁড়ে প্রতিবাদ করছিল। তবে এখন পর্যন্ত কয়েকজনকেই আটক করা হয়েছে বলে জানা গেছে।

সন্ধ্যা ৬:৩০ নাগাদ স্কাই৫-এর ক্যামেরায় দেখা যায়, অধিকাংশ বিক্ষোভকারী শহরের কেন্দ্র থেকে সরে যাচ্ছেন। তবে পুলিশি তৎপরতার কারণে ১১০ ফ্রিওয়ের উত্তরমুখী অংশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) জানান, তার অফিস শহরের বিক্ষোভ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, "অ্যাঞ্জেলেনোদের (লস এঞ্জেলেসের বাসিন্দাদের) সংবিধান প্রদত্ত অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশের, তবে এটি অবশ্যই নিরাপদ এবং আইনানুগ হতে হবে। লস এঞ্জেলেস অভিবাসীদের শহর এবং আমরা সকল অ্যাঞ্জেলেনোদের সুরক্ষা দেব।"

রাত ৮:৩০ নাগাদ, এলএপিডি একটি ট্রাফিক পরামর্শ জারি করে জানায় যে বিক্ষোভকারীরা টেম্পল ও মেইন স্ট্রিটের সংযোগস্থল অবরুদ্ধ করে রেখেছে এবং আরেকটি ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়া হবে।

প্রায় এক ঘণ্টা পর, এলএপিডি আরেকটি ট্রাফিক সতর্কতা জারি করে জানায় যে সিজার শাভেজ অ্যাভিনিউ আলামেদা এবং ভিগনেস স্ট্রিটের মধ্যে বন্ধ রাখা হয়েছে।

পুলিশ জানায়, "কর্মকর্তারা টানেল এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ করছে।"

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত