আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

প্রবল বৃষ্টিতে প্যাসিফিক প্যালিসেডস ও মালিবুতে ভূমিধস

প্রবল বৃষ্টিতে প্যাসিফিক প্যালিসেডস ও মালিবুতে ভূমিধস

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রবল বৃষ্টিপাতের কারণে প্যাসিফিক কোস্ট হাইওয়ে (PCH) এবং প্যালিসেডস ড্রাইভে কাদামাটি ও ধ্বংসাবশেষের স্রোত বয়ে গেছে।

রাতভর ভারী বর্ষণের ফলে মালিবুর বিগ রক রোড সংলগ্ন PCH-এর উত্তরমুখী অংশে ভূমিধসের সৃষ্টি হয়। ভোর ৩টার দিকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, কাদা ও ধ্বংসাবশেষে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

রাস্তা পরিষ্কার করতে কর্তৃপক্ষ বুলডোজার ব্যবহার করে ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যায়, যার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য মহাসড়কটি বন্ধ রাখা হয়।

অন্যদিকে, প্যাসিফিক প্যালিসেডসের সানসেট বুলেভার্ডের এক মাইল উত্তরে কেডি-রেলের (K-rail) ওপর দিয়ে পানি ও কাদা প্রবাহিত হতে দেখা যায়।

বর্তমানে PCH-এর চাটাকুয়া বুলেভার্ড (Chautauqua Boulevard) থেকে মালিবুর কার্বন বিচ টেরেস (Carbon Beach Terrace) পর্যন্ত সড়কটি বন্ধ রাখা হয়েছে। কিছুদিন আগেই এই রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছিল, তবে ভূমিধসের আশঙ্কায় আবারও বন্ধ করে দেওয়া হয়।

 কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আজকের মধ্যেই মহাসড়কটি খুলে দেওয়া হতে পারে। তবে সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, গতকাল নতুন মার্কিন পরিবেশ সংরক্ষণ সংস্থা (EPA) প্রশাসক লি জেলডিন (Lee Zeldin) প্যাসিফিক প্যালিসেডসের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান এবং ধ্বংসাবশেষ অপসারণ ও পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত