আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

লস এঞ্জেলেসে ম্যানশন পার্টিতে গুলি, ১৬ বছর বয়সী কিশোর নিহত, আহত ৫

লস এঞ্জেলেসে ম্যানশন পার্টিতে গুলি, ১৬ বছর বয়সী কিশোর নিহত, আহত ৫

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের সান ফার্নান্দো ভ্যালিতে একটি ম্যানশন পার্টিতে গুলি চালানোর ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) তথ্য অনুযায়ী, রোববার ভোর রাত ১:৩০টার দিকে উইনেটকা অ্যাভিনিউয়ের ৫৯০০ ব্লকে একাধিক গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

"প্রায় ২০০ থেকে ৩০০ জন অতিথি এই পার্টিতে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে কোনো ধরনের বিবাদ বাধে, যা পরে গোলাগুলিতে পরিণত হয়," এলএপিডির লেফটেন্যান্ট গাই গোলান কেটিএলএকে বলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এক সন্দেহভাজন ব্যক্তি পার্টি থেকে বেরিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে এবং হঠাৎ করেই গুলি চালানো শুরু করে।

গুলিতে ১৬ বছর বয়সী কিশোর নিহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজন হেসপ্যানিক পুরুষ রয়েছেন, যাদের বয়স ১৯, ২১, ২৫ এবং দুইজনের বয়স ৩৪ বছর। তারা সবাই স্থিতিশীল অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলির পরপরই ধারণ করা ভিডিওতে পার্টির অতিথিদের আতঙ্কে দৌড়ে পালানোর দৃশ্য দেখা যায়। এক ব্যক্তিকে অ্যাম্বুলেন্সের পেছনে বসে থাকতে দেখা গেছে।

ঘটনাটি উইনেটকা অ্যাভিনিউয়ের একটি বিলাসবহুল বাড়িতে ঘটে, যা পাহাড়ের ওপরে অবস্থিত এবং হ্যাটেরাস ও অক্সনার্ড স্ট্রিটের মাঝামাঝি। এই বাড়িটি বিভিন্ন পার্টি ও ইভেন্ট আয়োজনের জন্য পরিচিত হলেও এটিকে পুলিশ কোনো "সমস্যাজনক স্থান" হিসেবে গণ্য করেনি।

"এর আগে এখানে দু-একটি কল এসেছে, তবে এমন ঘটনা আগে ঘটেনি," লেফটেন্যান্ট গোলান বলেন। পার্টিটি "ফ্লায়ার পার্টি" ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

Booking.com-এর তথ্যমতে, বাড়িটি "New Construction-LA Mega Mansion" নামে তালিকাভুক্ত এবং এটি প্রতি রাতে ২,১০০ ডলারে ভাড়া দেওয়া হয়।

রবিবার সকাল ৮টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে থেকে প্রমাণ সংগ্রহ করছিল। যারা পার্টিতে উপস্থিত ছিলেন বা ঘটনার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাদের লস এঞ্জেলেস পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত