আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সামাজিক ব্যবসার মাধ্যমে ক্ষুধা, দারিদ্রতা ও কুসংস্কারকে মোকাবেলা করতে -ড. মুহম্মদ ইউনুস

সামাজিক ব্যবসার মাধ্যমে ক্ষুধা, দারিদ্রতা ও কুসংস্কারকে মোকাবেলা করতে -ড. মুহম্মদ ইউনুস

নোবেলজয়ী প্রফেসর ড. মুহম্মদ ইউনূস বলেছেন, আগামীর পৃথিবীকে সুন্দর, সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত করতে  তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তাদেরই দায়িত্ব নিয়ে এ পৃথিবীকে নতুন করে সাজাতে হবে। সুশিক্ষিত হওয়ার পাশাপাশি সামজিক ব্যবসার মাধ্যমে ক্ষুধা, দারিদ্রতা ও সকল কুসংস্কারকে মোকাবেলা করতে হবে। তিনি গত শনিবার রাতে লস এঞ্জেলসে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সদ্য প্রতিষ্ঠিত এঞ্জেলসে লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট ইনক এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপল্েয এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।লস এঞ্জেলসের হলিউডের ইউনিভার্সেল স্টুডিও’র শেরাটন হোটেলে লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট ইনক এর চেয়ারম্যান লেখিকা জেসমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বাংলাদেশি ছাড়াও আমেরিকা, ভারত, ফিলিপাইন, চীন, ম্যাক্সিকোসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এতে লস এঞ্জেলসের মেয়র এরিখ গাসিটির একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। সভায় ডেপুটি মেয়র রিখ কোল ড. ইউনূস ও লিটল বাংলাদেশ এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। সভায় বেশ কয়েকজন কংগ্রেসম্যান বক্তব্য রাখেন।অন্যান্যের মধ্যে লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট ইনক এর নির্বাহী পরিচালক মুজিব সিদ্দিকী, মিকাইল খান বক্তব্য রাখেন। লস এঞ্জেলস এর ডেপুটি মেয়র রিখ ড. মুহম্মদ ইউনূসের হাতে লিটল বাংলাদেশের অনারারী গভর্নরের সম্মাননাপত্র ও চাবি তুলে দেন। প্রফেসর ড. ইউনূস তাঁর বক্তব্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার প্রোপট এবং এর মাধ্যমে ুদ্র ঋণ প্রদানের পাশাপাশি সেনিটেশনসহ আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের নানা উদাহরণ তুলে ধরেন। তিনি  সোশ্যাল বিজনেস এর উপর দীর্ঘ লেকচার প্রদান করেন। সোসাল বিজনেস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বর্ণনা করেন, ১৯৮৩ সালে তিনি গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তার পুঁজি সাড়ে আট বিলিয়ন ডলারে রুপান্তরিত হয়েছে। গ্রামীণ ব্যাঙ্কের শতকরা ৯৭ ভাগই নারী।তিনি বলেন, আমি যখনই কোন সমস্যার সন্ধান পেয়েছি তখনেই বিজনেসের মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করেছি।তিনি আরও বলেন, সমস্যামূলক সমাধানের ব্যাবসায় ব্যাক্তিগত কোন লাভ্যংশ গ্রহণ করা হয় না। সমাধানের পথ সৃষ্টি করাই তাদের ল্য এবং উদ্দেশ্য। নি:স্বার্থভাবে মানবকল্যাণে মাইক্রো ক্রেডিট প্রকল্প নির্মাণ করেছেন। ড. ইউনূস গ্রামীণ পদ্ধতিতে সামাজিক ব্যাবসার ফান্ড সৃষ্টি করেছেন। তিনি ব্যাবসাকে দুই ভাবে বিভক্ত করেছেন। সামাজিক ব্যাবসা ও শুধুমাত্র মুনাফা অর্জনের ব্যাবসা।সামাজিক সমস্যাকে ব্যাবসায়িক ভাবে রূপদানের উদাহরণ দিতে গিয়ে বলেন, যেখানেই গরীব মানুষ রয়েছে, সেখানেই অসুস্থ্য মানুষের অবস্থান রয়েছে। পুষ্টিহীনতার জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদনের কোম্পানী সৃষ্টিতে উৎসাহ প্রদানের মাধ্যমে সামাজিক ব্যাবসার পথ সৃষ্টি করার আহ্বান জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত