আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় হিলারির ব্যাপক বিজয়

ক্যালিফোর্নিয়ায় হিলারির ব্যাপক বিজয়

হিলারি ক্লিনটনের ইতিহাস গড়ার ঘোষণা আসার পর দিনই ছিল ডেমোক্রেট দলের ছয়টি রাজ্যের প্রাইমারি নির্বাচন। এর চারটিতেই বিজয়ী হয়ে হিলারি নিজের ‘ফেভারিট’ তকমার প্রতি সুবিচার দেখিয়েছেন। অন্যদিকে দলীয় কনভেনশনের আগ পর্যন্ত পরাজয় মেনে নিতে নারাজ সিনেটর বার্নি স্যান্ডার্স। এদিন জিতেছেন মাত্র দুইটি প্রাইমারিতে। ডেলিগেট সংখ্যায় বড় দুই রাজ্য ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সিতে হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি স্যান্ডার্স। বার্তা সংস্থা এপি ও সিএনএন-এর খবরে বলা হয়, ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের জন্য শেষ তাত্ত্বিক সুযোগ হিসেবে ছিল মঙ্গলবারের ছয়টি রাজ্যের প্রাইমারি নির্বাচন। কেননা শেষ পর্যায়ে চলে আসা মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এই ছয়টি রাজ্যে মোট ডেলিগেট ছিল প্রায় সাত শ। স্যান্ডার্স শেষ পর্যন্ত দলীয় কনভেনশনে সুপার ডেলিগেটদের যে সমর্থন আদায়ের কথা বলছিলেন, তা নিশ্চিত করতে তাকে এই ছয়টি রাজ্যেই হিলারিকে বিশাল ব্যবধানে পরাজিত করতে হতো। কিন্তু হিলারিই চারটি রাজ্যে হেসে-খেলে জয় পেয়েছেন। ৪৭৫টি ডেলিগেটের ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে দুজনের ডেলিগেটের ব্যবধান ৬৯। এই রাজ্যে ৯৪ শতাংশ রিপোর্টিং পর্যন্ত হিলারির প্রাপ্ত ডেলিগেটের সংখ্যা ২৫৭, স্যান্ডার্সের ১৮৮। অন্যদিকে ১২৬ ডেলিগেটের নিউ জার্সিতেও ক্লিনটন বড় জয়ই পেয়েছেন। এই রাজ্যে হিলারির ৭৩ ডেলিগেটের বিপরীতে স্যান্ডার্সের ডেলিগেট সংখ্যা ৪৭।


নিউ মেক্সিকোতে স্যান্ডার্সের ১৪ ডেলিগেটের বিপরীতে ১৭ ডেলিগেট পেয়ে বিজয়ী হয়েছেন হিলারি। সাউথ ডাকোটাতে অবশ্য দুই প্রতিদ্বন্দ্বীই পেয়েছেন সমান ১০টি করে ডেলিগেট। তবে প্রাপ্ত ভোটের ব্যবধানে এগিয়ে থেকে এই রাজ্যেও বিজয়ী হিলারি। কেবল নর্থ ডাকোটা আর মনটানা রাজ্যেই সান্ত্বনার জয় পেয়েছেন স্যান্ডার্স। এর মধ্যে নর্থ ডাকোটাতে স্যান্ডার্সের ডেলিগেট ১৩টি, হিলারির ৫টি। আর মনটানায় স্যান্ডার্সের ১১ ডেলিগেটের বিপরীতে হিলারি পেয়েছেন ১০ ডেলিগেট। মঙ্গলবারের ছয় প্রাইমারির ফলাফলের পর এখন সব প্রাইমারি মিলিয়ে হিলারির সংগৃহীত প্লেজড ডেলিগেটের সংখ্যা ২,১৮৪; স্যান্ডার্সের ১,৮০৪। আর বার্তা সংস্থা এপির হিসেবে দলের সুপার ডেলিগেটদের মধ্যে ৫৭১ জনের সমর্থন রয়েছে হিলারির প্রতি, স্যান্ডার্সের পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪৮ জন সুপার ডেলিগেটের। এই হিসাবে হিলারির মোট ডেলিগেট সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৫৫; স্যান্ডার্সের ১,৮৫২। ডেমোক্রেট দলের পক্ষ থেকে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে একজন প্রার্থীর প্রয়োজনীয় ২,৩৮৩ ডেলিগেটের সীমারেখা তাই হিলারি পার করে ফেলেছেন। এখন কেবল ওয়াশিংটন ডিসিতেই বাকি রয়েছে প্রাইমারি নির্বাচন। তবে মাত্র ২০টি ডেলিগেটের এই রাজ্যের ওই নির্বাচন কেবলই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। এদিকে সুপার ডেলিগেটরা তাদের চূড়ান্ত সমর্থন জানানোর সুযোগ পাবেন জুলাইয়ে দলের কনভেনশনে। তার আগ পর্যন্ত তাদের সমর্থন তাত্ত্বিকভাবেই গণনা করতে হবে। কিন্তু ডেমোক্রেট দলের ইতিহাসে প্লেজড ডেলিগেট সংখ্যায় পিছিয়ে থাকা কাউকে সুপার ডেলিগেটদের সমর্থন দিয়ে বিজয়ী করে আনার কোনো নজির নেই। বিশ্লেষকরাও বলছেন, মঙ্গলবারের প্রাইমারিগুলোতে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সিতে স্যান্ডার্স কোনো চমক দেখিয়ে বড় ব্যবধানে হিলারিকে পরাজিত করতে পারলে সুপার ডেলিগেটদের সমর্থন আদায়ের সুযোগ উন্মুক্ত থাকত তার জন্য। এই প্রাইমারিগুলোর আগে স্যান্ডার্স তেমন আশাবাদও জানিয়েছিলেন। কিন্তু তার সেই প্রতিশ্রুত আশাবাদ বাস্তবে পরিণত হয়নি। তাই বার্নি স্যান্ডার্স যতই আশাবাদী হোন না কেন, কার্যত হিলারিই এখন নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্রেট দলের গৃহীত মনোনীত প্রার্থী। মার্কিন ইতিহাসেরও প্রথম কোনো নারী প্রার্থী হতে যাচ্ছেন হিলারি ক্লিনটনের ইতিহাস গড়ার ঘোষণা আসার পর দিনই ছিল ডেমোক্রেট দলের ছয়টি রাজ্যের প্রাইমারি নির্বাচন। এর চারটিতেই বিজয়ী হয়ে হিলারি নিজের ‘ফেভারিট’ তকমার প্রতি সুবিচার দেখিয়েছেন। অন্যদিকে দলীয় কনভেনশনের আগ পর্যন্ত পরাজয় মেনে নিতে নারাজ সিনেটর বার্নি স্যান্ডার্স। এদিন জিতেছেন মাত্র দুইটি প্রাইমারিতে। ডেলিগেট সংখ্যায় বড় দুই রাজ্য ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সিতে হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি স্যান্ডার্স। বার্তা সংস্থা এপি ও সিএনএন-এর খবরে বলা হয়, ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের জন্য শেষ তাত্ত্বিক সুযোগ হিসেবে ছিল মঙ্গলবারের ছয়টি রাজ্যের প্রাইমারি নির্বাচন। কেননা শেষ পর্যায়ে চলে আসা মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এই ছয়টি রাজ্যে মোট ডেলিগেট ছিল প্রায় সাত শ। স্যান্ডার্স শেষ পর্যন্ত দলীয় কনভেনশনে সুপার ডেলিগেটদের যে সমর্থন আদায়ের কথা বলছিলেন, তা নিশ্চিত করতে তাকে এই ছয়টি রাজ্যেই হিলারিকে বিশাল ব্যবধানে পরাজিত করতে হতো। কিন্তু হিলারিই চারটি রাজ্যে হেসে-খেলে জয় পেয়েছেন। ৪৭৫টি ডেলিগেটের ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে দুজনের ডেলিগেটের ব্যবধান ৬৯। এই রাজ্যে ৯৪ শতাংশ রিপোর্টিং পর্যন্ত হিলারির প্রাপ্ত ডেলিগেটের সংখ্যা ২৫৭, স্যান্ডার্সের ১৮৮। অন্যদিকে ১২৬ ডেলিগেটের নিউ জার্সিতেও ক্লিনটন বড় জয়ই পেয়েছেন। এই রাজ্যে হিলারির ৭৩ ডেলিগেটের বিপরীতে স্যান্ডার্সের ডেলিগেট সংখ্যা ৪৭।


নিউ মেক্সিকোতে স্যান্ডার্সের ১৪ ডেলিগেটের বিপরীতে ১৭ ডেলিগেট পেয়ে বিজয়ী হয়েছেন হিলারি। সাউথ ডাকোটাতে অবশ্য দুই প্রতিদ্বন্দ্বীই পেয়েছেন সমান ১০টি করে ডেলিগেট। তবে প্রাপ্ত ভোটের ব্যবধানে এগিয়ে থেকে এই রাজ্যেও বিজয়ী হিলারি। কেবল নর্থ ডাকোটা আর মনটানা রাজ্যেই সান্ত্বনার জয় পেয়েছেন স্যান্ডার্স। এর মধ্যে নর্থ ডাকোটাতে স্যান্ডার্সের ডেলিগেট ১৩টি, হিলারির ৫টি। আর মনটানায় স্যান্ডার্সের ১১ ডেলিগেটের বিপরীতে হিলারি পেয়েছেন ১০ ডেলিগেট। মঙ্গলবারের ছয় প্রাইমারির ফলাফলের পর এখন সব প্রাইমারি মিলিয়ে হিলারির সংগৃহীত প্লেজড ডেলিগেটের সংখ্যা ২,১৮৪; স্যান্ডার্সের ১,৮০৪। আর বার্তা সংস্থা এপির হিসেবে দলের সুপার ডেলিগেটদের মধ্যে ৫৭১ জনের সমর্থন রয়েছে হিলারির প্রতি, স্যান্ডার্সের পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪৮ জন সুপার ডেলিগেটের। এই হিসাবে হিলারির মোট ডেলিগেট সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৫৫; স্যান্ডার্সের ১,৮৫২। ডেমোক্রেট দলের পক্ষ থেকে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে একজন প্রার্থীর প্রয়োজনীয় ২,৩৮৩ ডেলিগেটের সীমারেখা তাই হিলারি পার করে ফেলেছেন। এখন কেবল ওয়াশিংটন ডিসিতেই বাকি রয়েছে প্রাইমারি নির্বাচন। তবে মাত্র ২০টি ডেলিগেটের এই রাজ্যের ওই নির্বাচন কেবলই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। এদিকে সুপার ডেলিগেটরা তাদের চূড়ান্ত সমর্থন জানানোর সুযোগ পাবেন জুলাইয়ে দলের কনভেনশনে। তার আগ পর্যন্ত তাদের সমর্থন তাত্ত্বিকভাবেই গণনা করতে হবে। কিন্তু ডেমোক্রেট দলের ইতিহাসে প্লেজড ডেলিগেট সংখ্যায় পিছিয়ে থাকা কাউকে সুপার ডেলিগেটদের সমর্থন দিয়ে বিজয়ী করে আনার কোনো নজির নেই। বিশ্লেষকরাও বলছেন, মঙ্গলবারের প্রাইমারিগুলোতে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সিতে স্যান্ডার্স কোনো চমক দেখিয়ে বড় ব্যবধানে হিলারিকে পরাজিত করতে পারলে সুপার ডেলিগেটদের সমর্থন আদায়ের সুযোগ উন্মুক্ত থাকত তার জন্য। এই প্রাইমারিগুলোর আগে স্যান্ডার্স তেমন আশাবাদও জানিয়েছিলেন। কিন্তু তার সেই প্রতিশ্রুত আশাবাদ বাস্তবে পরিণত হয়নি। তাই বার্নি স্যান্ডার্স যতই আশাবাদী হোন না কেন, কার্যত হিলারিই এখন নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্রেট দলের গৃহীত মনোনীত প্রার্থী। মার্কিন ইতিহাসেরও প্রথম কোনো নারী প্রার্থী হতে যাচ্ছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত