আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

এলএ’র ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বরখাস্ত

এলএ’র ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বরখাস্ত

ছবিঃ ইন্টারনেট

লস এঞ্জেলেসের মেয়র কারেন বাস শুক্রবার আকস্মিকভাবে শহরের দমকল বিভাগ (এলএএফডি)-এর প্রধান ক্রিস্টিন ক্রাউলিকে বরখাস্ত করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ক্রাউলি পালিসেডস এবং ইটন দাবানলের সময় দমকল বাহিনীর যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।

মেয়র বাস এক বিবৃতিতে বলেন, "লস এঞ্জেলেসের জননিরাপত্তা এবং দমকল বিভাগের কার্যক্রমের স্বার্থে আমি ক্রিস্টিন ক্রাউলিকে তার পদ থেকে সরিয়ে দিচ্ছি।" তিনি আরও জানান, "যখন দাবানল ছড়িয়ে পড়ে, তখন প্রায় ১,০০০ দমকল কর্মী যাদের ডিউটিতে থাকার কথা ছিল, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ক্রাউলির সিদ্ধান্তে।"

ক্রাউলির বরখাস্তের পাশাপাশি বাস নতুন অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ৪১ বছরের অভিজ্ঞ দমকল কর্মকর্তা ও প্রাক্তন চিফ ডেপুটি রনি ভিলানুয়েভাকে নিয়োগ দিয়েছেন।

তিনি বলেন, "চিফ ভিলানুয়েভার দক্ষ নেতৃত্বে এলএএফডি পরিচালিত হবে। এদিকে, আমার কার্যালয় নতুন দমকল প্রধান নিয়োগের জন্য জাতীয় পর্যায়ে খোঁজ করবে এবং আমি দমকল বাহিনীর কর্মী ও শহরবাসীর সঙ্গে আলোচনা করব যে তারা তাদের পরবর্তী প্রধান হিসেবে কাকে চান।"

সিভিল সার্ভিস বিধি অনুযায়ী, বরখাস্তের পরেও ক্রাউলি এলএএফডিতে নিম্ন পদে কর্মরত থাকবেন এবং তার দায়িত্ব নতুন প্রধানের নির্দেশে নির্ধারিত হবে।

মেয়র বাস আরও অভিযোগ করেন যে, শহরের ফায়ার কমিশনের সভাপতির অনুরোধ সত্ত্বেও দাবানলের পর কোনো বিশ্লেষণমূলক প্রতিবেদন (আফটার অ্যাকশন রিপোর্ট) তৈরি করতে অস্বীকার করেছিলেন ক্রাউলি। এ কারণেই তাকে অপসারণ করতে হয়েছে বলে জানান বাস।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাস বিষয়টি ব্যাখ্যা করে বলেন, তার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জরুরি অবস্থা শেষ হওয়ার পর, এবং দাবানল-সংক্রান্ত ঘটনাগুলোর পূর্ণ তদন্ত করা হবে।

প্রথমদিকে দাবানলের সময় বাস ও ক্রাউলিকে একসঙ্গে সংবাদ সম্মেলনে দেখা গেলেও পরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

ক্রাউলি প্রকাশ্যে দাবি করেন যে, এলএএফডি পর্যাপ্ত বাজেট ও জনবল পাচ্ছে না, যা বিভাগের সক্ষমতায় প্রভাব ফেলছে। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর, তিনি মেয়র বাসের কাছে এক প্রতিবেদনে জানান, এলএএফডি "অভূতপূর্ব কার্যক্রমগত চ্যালেঞ্জের" সম্মুখীন হচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু অসামরিক পদ বাতিল করা হয়েছে এবং ওভারটাইম বাজেট ৭ মিলিয়ন ডলার কমানো হয়েছে।

তিনি বলেন, "দমকল বিভাগ সহায়তা চায়। আমাদের পর্যাপ্ত কর্মী নেই। আমি বাজেটের জন্য একাধিক অনুরোধ করেছি, যাতে প্রমাণ করা যায় যে এলএএফডি জনবল ও সম্পদের দিক থেকে কতটা সংকটের মধ্যে রয়েছে।"

অন্যদিকে, মেয়র বাস তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেন যে, দাবানল-পরবর্তী বিশ্লেষণ প্রতিবেদন দিতে ক্রাউলি অস্বীকৃতি জানান, যা তদন্তের জন্য প্রয়োজনীয় ছিল।

এদিকে, দাবানলের সময় মেয়র বাস আফ্রিকায় ছিলেন, যা নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন। বাস স্বীকার করেছেন যে, তার বিদেশ সফর ছিল ভুল সিদ্ধান্ত, তবে তিনি দাবানলের আশঙ্কা সম্পর্কে অবগত ছিলেন না। তিনি দাবি করেন, ক্রাউলি তাকে ঝুঁকির বিষয়ে আগে সতর্ক করেননি।

তবে এলএএফডি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিয়মিত প্রস্তুতি নিয়েছে এবং জনসাধারণ ও সংবাদমাধ্যমকে আগেই সতর্কবার্তা পাঠানো হয়েছিল। এক সপ্তাহ আগে থেকেই এক্স (পূর্বে টুইটার)-এ সতর্কবার্তা প্রকাশ করা হয়েছিল বলে জানা গেছে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত