আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে অগ্নিকাণ্ড মোকাবিলায় সমন্বয় ও যোগাযোগ ছিল শক্তিশালী: মেয়র কারেন ব্যাস

লস এঞ্জেলেসে অগ্নিকাণ্ড মোকাবিলায় সমন্বয় ও যোগাযোগ ছিল শক্তিশালী: মেয়র কারেন ব্যাস

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বুধবার সকালে প্যাসিফিক প্যালিসেডসের দাবানল মোকাবিলায় শহর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এবং এলএফডি প্রধান ক্রিস্টিন ক্রোলির অপসারণ নিয়ে কথা বলেছেন।

সিটি কাউন্সিল সদস্য ট্রেসি পার্ক, যিনি প্যাসিফিক প্যালিসেডস প্রতিনিধিত্ব করেন, জানান যে তিনি মিডিয়া থেকে ক্রোলির বরখাস্তের খবর জানতে পেরে হতাশ হয়েছেন, কারণ মেয়র ব্যাস তাকে সরাসরি জানাননি।

এ প্রসঙ্গে ব্যাস বলেন, "আমি নিয়মিতভাবে কাউন্সিল সদস্যের সঙ্গে যোগাযোগ করি, আমার স্টাফের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। আমি মনে করি না যে আমার এই সিদ্ধান্ত কাউন্সিলের বেশিরভাগ সদস্যকে অবাক করেছে, কারণ তারা ইতোমধ্যেই পরিস্থিতি সম্পর্কে জানতেন।"

৭ জানুয়ারি, যখন প্যালিসেডস ফায়ার শুরু হয়, তখন ব্যাস আফ্রিকায় ছিলেন। সে সময় লস এঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট মার্কিস হ্যারিস-ডসন শহরের দায়িত্বে ছিলেন এবং তিনি বিকেল ৫টা ৪ মিনিটে স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করেন, যা আগুন ছড়িয়ে পড়ার প্রায় ছয় ঘণ্টা পর।

এ নিয়ে ব্যাস বলেন, "আমি মনে করি, প্রতিটি বিষয় বিশদভাবে পর্যালোচনা করা প্রয়োজন—শহর প্রশাসন, জরুরি বিভাগ, আমার অফিস—সবকিছুই। বর্তমানে আমরা সেই মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছি।"

তিনি আরও জানান, ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন একাধিক তদন্ত পরিচালনা করছে।

৭ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে প্যালিসেডস ফায়ার রিপোর্ট করা হয় এবং সন্ধ্যা ৫টা ৪ মিনিটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ব্যাসকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি অবাক হয়েছেন যে এত ঘণ্টা পর জরুরি অবস্থা ঘোষণা করা হলো?

এর জবাবে তিনি বলেন, "এটি আমাদের সমন্বিত প্রচেষ্টার অংশ ছিল। জরুরি অবস্থা কখন ঘোষণা করা হবে, সেটি একটি বিষয়। তবে আমি মনে করি না যে এতে আগুন নেভানোর প্রচেষ্টায় কোনো বিলম্ব হয়েছে।"

এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বুধবার ইস্ট লস এঞ্জেলেস কলেজে জানান, একটি স্বাধীন প্রতিষ্ঠানকে অগ্নিকাণ্ড মোকাবিলায় স্থানীয়, রাজ্য ও ফেডারেল পর্যায়ের প্রতিক্রিয়া পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

এবিসি৭ নিউজ হ্যারিস-ডসনের কার্যালয়ে যোগাযোগ করলেও জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত