আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

লস এঞ্জেলেসে কিশোর বন্দিদের ‘গ্ল্যাডিয়েটর ফাইট’, ৩০ কর্মকর্তা অভিযুক্ত

লস এঞ্জেলেসে কিশোর বন্দিদের ‘গ্ল্যাডিয়েটর ফাইট’, ৩০ কর্মকর্তা অভিযুক্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির ৩০ জন আটক কেন্দ্রের কর্মকর্তা ডাউনি শহরের একটি কিশোর আটক কেন্দ্রে ‘গ্ল্যাডিয়েটর ফাইট’ পরিচালনা করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা। 

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব জাস্টিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযোগপত্রে বলা হয়েছে যে, কর্মকর্তারা ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লস পাদ্রিনোস জুভেনাইল হলে ৬৯টি মারামারি সংঘটিত হতে দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে তারা নিজেই উস্কানি দিয়েছেন। এসব ঘটনায় ১২ থেকে ১৮ বছর বয়সী ১৪০-এরও বেশি কিশোর ভুক্তভোগী হয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে একটি ভিডিও ফাঁস হওয়ার পর এই ঘটনার তদন্ত শুরু হয়।

সোমবার লস এঞ্জেলেস সুপিরিয়র কোর্টে অভিযুক্ত ৩০ জন কর্মকর্তার মধ্যে ২২ জনের শুনানি হয়েছে। বাকি কর্মকর্তাদের ১৮ এপ্রিল শুনানির জন্য তলব করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শিশু নির্যাতন, ষড়যন্ত্র ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বন্টা বলেছেন, “লস পাদ্রিনোস জুভেনাইল হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজ হলো কিশোর বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা ঠিক উল্টো কাজ করেছেন – ‘গ্ল্যাডিয়েটর ফাইট’ পরিচালনা করেছেন যেখানে তাদের উচিত ছিল এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

লস এঞ্জেলেস কাউন্টি প্রবেশন ডিপার্টমেন্ট, যা এই আটক কেন্দ্র পরিচালনা করে, এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছে এবং অভিযুক্ত কর্মকর্তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, “আমাদের অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি আমরা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চেয়েছিলাম, যার ফলে অ্যাটর্নি জেনারেলের অফিস তদন্ত শুরু করে। আমরা এ বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করেছি।”

লস পাদ্রিনোস আটক কেন্দ্রে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা রয়েছে এবং এটি বন্ধ করার জন্য রাজ্যের নির্দেশ রয়েছে। তবে লস এঞ্জেলেস কাউন্টির সুপারভাইজররা জরুরি ব্যবস্থা গ্রহণ করে এটি চালু রেখেছেন, কারণ অন্যান্য কিশোর আটক কেন্দ্রের সংখ্যা কম।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত