আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ৩৬তম লোটাস ফেস্টিভল আগামী ৯-১০ জুলাই

লস এঞ্জেলেসে ৩৬তম লোটাস ফেস্টিভল আগামী ৯-১০ জুলাই

আগামী বছর আয়োজন করবে বাংলাদেশ

লস এঞ্জেলেসের অন্যতম বৃহৎ কালচারাল ইভেন্ট ‘লোটাস ফেস্টিভল’ আগামী মাসের (জুলাই) ৯-১০ তারিখ শনি ও রবিবার ইকো পার্ক লেকের পাড়ে (751 Echo park ave, Los Angeles, CA 90026) অনুষ্ঠিত হবে। শনিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা ও রবিবার ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠান। এই আয়োজনটি হবে লোটাস ফেস্টিভলের ৩৬তম আসর। লস এঞ্জেলেস সিটি পার্ক এন্ড রিক্রিয়েশন ডিপার্টমেন্ট এবং লোটাস ফেস্টিভল ইনক-এর যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে ফেস্টিভলটি।




গত বৃহস্পতিবার ইকো পার্ক লেকের পাড়ে দুপুর ১১টায় অনুষ্ঠিত এক প্রেস কনফান্সে এই তথ্য জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

লোটাস ফেস্টিভলের ঐতিহ্যের আলোকে প্রতি বছর একটি দেশ এই ফেস্টিভল আয়োজন করে থাকে। এবারের আয়োজক হচ্ছে কুরিয়া। তাই প্রেস কনফারেন্সটিও আয়োজন করে কুরিয়ানরা। প্রেস কনফারেন্সে ফেস্টিভলের বিস্তারিত শিডিউল তুলে ধরা হয়। এতে বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, লস এঞ্জেলেস সিটির কর্মকর্তা, কুরিয়ান কনসাল জেনারেল ও লোটাস ফেস্টিভল ইনক কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।



প্রেস কনফারেন্সে  জানানো হয়, লোটাস ফেস্টিভলটি একটি ঐতিহ্যবাহী আয়োজন। এশিয়া মহাদেশের প্রায় ৩০টি দেশের সম্পৃক্ততায় ৩৫ বছর ধরে এই ফেস্টিভল অনুষ্ঠিত হচ্ছে। ফেস্টিভলের উদ্দেশ্য হচ্ছে, বিহির্বিশ্বে বিশেষ করে সাউদার্ন ক্যালিফোনিয়ায় এশিয়ান কালচার তুলে ধরা। তাই প্রতি বছর এশিয়ার একেক দেশ হুস্ট হয়ে নিজ দেশের কালচার বহির্বিশ্বে তুলে ধরতে ও নিজ নিজ দেশকে প্রমোট করতে অসাধারণ একটি সুযোগ হচ্ছে এই ফেস্টিভল।

এরই ধারাবহিকতায় এবারের আয়োজক দেশ হচ্ছে কুরিয়া। তারা নিজেদের মতো করে নিজের সংস্কৃতি-ঐতিহ্যের আলোকে এই ফেস্টিভল আয়োজন করবে।

প্রতি বছরই ফেস্টিভলে থাকে হেলথ বুথ, ফুড বুথ ও আকর্ষণীয় কালচারাল প্রোগ্রাম। দুই দিনে ১৭ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয় ফেস্টিভল। এতে ৪০টির মতো কালচারাল অর্গানাইজেশন অংশ নেয়। প্রায় ৬০০ পারমর্ফার এতে পারফর্ম করে। লক্ষাধিক দর্শক শ্রোতা এই ফেস্টিভল উপভোগ করে।

প্রেস কনফারেন্সে বিভিন্ন দেশের সামাজিক সংগঠন ও মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত ছিল ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)। বাফলার প্রতিনিধি হিসেবে প্রেস কনফারেন্সে অংশ নেন প্রেসিডেন্ট ডেন্টিস্ট ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট ডা. আবুল হাশেম, সেক্রেটারি ইলিয়াস শিকদার টাইগার, সাবেক প্রেসিডেন্ট মেজর এনামুল হামিদ ও ফাউন্ডার ড. মাহবুব খান। লস এঞ্জেলেসের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল এলএ বাংলা টাইমসকেও এই কনফারেন্সে আমন্ত্রণ জানায় আয়োজকরা।



প্রেস কন্সফারেন্সে উপস্থিত বাফলার নেতৃবৃন্দ



প্রেস কন্সফারেন্সে কুরিয়ান খাবার ও সংক্ষিপ্ত একটি সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ফেস্টিভলে বাংলাদেশের কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে রবিবার বিকাল ৫টায়। বাংলাদেশী প্রবাসী কেউ এতে দর্শক হিসেবে বাংলাদেশী প্রোগ্রাম দেখতে চাইলে বিকাল ৫টায় ভেন্যুতে উপস্থিত হতে পারবেন। অথবা যোকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন লোটাস ফেস্টিবল কমিটির ভাইস প্রেসিডেন্ট ও কালচারাল কমিটির চেয়ারম্যান, বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত মুখ মোহাম্মদ আহসান-এর সাথে যোগাযোগ করা যাবে।

মোহাম্মদ আহসান দীর্ঘ ২৫ বছর ধরে সততা ও দক্ষতার সাথে লোটাস ফেস্টিবলের সাথে কাজ করছেন। তিনি সবাইকে এই ফেস্টিভলে অংশ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রেস কনফারেন্সে লোটাস ফেস্টিভলের চেয়ারপার্সন Laura Island ও লোটাস ফেস্টিভল ইনক-এর প্রেসিডেন্ট  Leo Pandac ঘোষণা দেন যে, আগামী বছর অর্থাৎ ২০১৭ সালে ৩৭তম লোটাস ফেস্টিভলের আয়োজক হচ্ছে বাংলাদেশ।



লোটাস ফেস্টিবল কমিটির ভাইস প্রেসিডেন্ট ও কালচারাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আহসান জানান, লস এঞ্জেলেস সিটি পার্ক এন্ড রিক্রিয়েশন ডিপার্টমেন্ট এবং লোটাস ফেস্টিভল ইনক কর্তৃপক্ষ আগামী বছরের ফেস্টিভল আয়োজনে অর্গানাইজার হিসেবে বাফলাকে দায়িত্ব দিয়েছে। বাফলা লস এঞ্জেলেস সিটি কর্তৃপক্ষসহ সবার কাছে পরিচিত তাই নিজ দেশের কৃষ্টি-কালচার ও ঐতিহ্য তুলে ধরার জন্য এই দায়িত্ব প্রাপ্ত হয়েছে। তিনি আরও বলেন, যদি কোনো বাংলাদেশী সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিতে চায় তাহলে তার সাথে যোগাযোগ (213-248-7886) করতে পারবেন। 
 
মোহাম্মদ আহসান আরও বলেন, আগামী বছর সবাই সম্মিলিত ভাবে দল মত নির্বিশেষে বহির্বিশ্বের কাছে নিজের দেশকে তুলে ধরতে এগিয়ে আসবেন। এটি কোনো মত বা গোষ্টিগত বিষয় নয়, এখানে আমারা আমাদের মাতৃভূমিকে বহির্বিশ্বে তুলে ধরার জন্য কাজ করছি। তাই আমাদের সবার উচিৎ, দেশের প্রতি ভালোবাসা প্রকাশে নিজের কৃষ্টি-কালচার ও ঐতিহ্যকে তুলে ধরতে নিজ নিজ অবস্থান থেকে এই ফেস্টিভল সফল করতে কাজ করা।

উল্লেখ্য, গত ২০০৩ সালে বাংলাদেশ লোটাস ফেস্টিভলের আয়োজন করেছিল। প্রায় ১৫ বছর পর আগামী ২০১৭ সালে ২য় বারের এই ফেস্টিভলটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত