আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

লা পুয়েন্টে গ্যাস স্টেশনে কর্মচারীকে কাছ থেকে গুলি করে হত্যা

লা পুয়েন্টে গ্যাস স্টেশনে কর্মচারীকে কাছ থেকে গুলি করে হত্যা

ছবিঃ এলএবাংলাটাইমস

লা পুয়েন্টের একটি গ্যাস স্টেশনে এক ডাকাত কর্মচারীকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কর্মচারী আত্মসমর্পণের জন্য হাত তুললেও তাকে রেহাই দেয়নি হামলাকারী।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তরের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯:৩০ মিনিটে, ওয়ার্কম্যান মিল রোডের ৪০০ নম্বর ব্লকের একটি আরকো গ্যাস স্টেশনে।

ফুটেজে দেখা যায়, স্টোর কাউন্টারের পেছনে দুই কর্মচারী ছিলেন, তখন এক ব্যক্তি কালো পোশাক পরে প্রবেশ করেন এবং একজন কর্মচারীর মুখোমুখি হন।

সন্দেহভাজন ব্যক্তি সঙ্গে সঙ্গে বন্দুক বের করে কর্মচারী মিগুয়েল সিডের দিকে তাক করেন। সিড হাত তুলে কিছুটা সামনে এগিয়ে যান, সম্ভবত ক্যাশ রেজিস্টারের দিকে, কিন্তু হঠাৎই তাকে গুলি করা হয়।

গুলি লাগার পর সিড মাটিতে পড়ে যান এবং বুক চেপে ধরেন, রক্তপাত হতে থাকে। পরে চিকিৎসকরা তার বুক থেকে একটি গুলি অপসারণ করেন।

ঘটনার সময় সিডের ভাই কাছেই ছিলেন এবং তিনি দোকানে প্রবেশ করলেও বন্দুকধারীকে দেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান।

ভুক্তভোগীর পরিবারের দাবি, একজনকে গ্রেফতার করা হয়েছে, তবে কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

মিগুয়েল সিডের চিকিৎসার ব্যয় মেটাতে তার পরিবার একটি ‘গোফান্ডমি’ পেজ চালু করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত