আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

ক্যালিফোর্নিয়ায় সরকারি কর্মীদের সপ্তাহে চার দিন অফিসে ফেরার নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় সরকারি কর্মীদের সপ্তাহে চার দিন অফিসে ফেরার নির্দেশ

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ঘোষণা দিয়েছেন যে, আগামী ১ জুলাই থেকে সমস্ত সরকারি কর্মচারীদের প্রতি সপ্তাহে চার দিন অফিসে ফিরে আসতে হবে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে গভর্নর নিউজম বলেন, "এই সিদ্ধান্ত রাজ্যের জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে এবং কর্মসংস্থানের চাহিদা পূরণে সহায়তা করবে।"

নতুন এই নিয়ম সব সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক হলেও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে টেলিওয়ার্কের (দূর থেকে কাজ করার) সুবিধা বহাল থাকবে।

এছাড়া, গভর্নর ক্যালিফোর্নিয়া হিউম্যান রিসোর্সস ডিপার্টমেন্টকে (CalHR) নির্দেশ দিয়েছেন, যাতে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সাবেক ফেডারেল কর্মীদের জন্য রাজ্যের শূন্যপদ পূরণ করা সহজ হয়।

নিউজম বলেন, "সরকারি কর্মচারীরা আমাদের প্রশাসনের মূল চালিকাশক্তি। ক্যালিফোর্নিয়ায় আমরা এমন সব জনসেবক পেয়েছি, যারা গুরুত্বপূর্ণ পরিষেবা ও সরকারি অবকাঠামো সচল রাখতে তাদের সময় ও দক্ষতা উৎসর্গ করেন। সরাসরি অফিসে কাজ করলে পারস্পরিক সহযোগিতা বাড়ে, নতুন উদ্ভাবন সামনে আসে এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। ফলে ক্যালিফোর্নিয়ার জনগণের জন্য উন্নত পরিষেবা, কার্যকর সমাধান এবং ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব হয়, যদিও কিছু ক্ষেত্রে নমনীয়তা বজায় থাকবে।"

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত