আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

হুইটিয়ারে গুলিতে নিহত ১, হাসপাতালে ১, সন্দেহভাজন পলাতক

হুইটিয়ারে গুলিতে নিহত ১, হাসপাতালে ১, সন্দেহভাজন পলাতক

ছবি: এলএবাংলাটাইমস


হুইটিয়ারে গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত ও এক নারী আহত হয়েছেন। তবে ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী এখনো পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ৫ মার্চ রাত ১০:১৩ মিনিটের দিকে ৬০০ ব্লক, গ্রীনলিফ অ্যাভিনিউতে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি গাড়ির ভেতরে এক পুরুষ ও এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

প্যারামেডিক দল ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে, আর আহত নারীকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তদন্তকারীরা পরে নিশ্চিত করেন যে মূলত ৭৬০০ ব্লক, নিউলিন অ্যাভিনিউতে গুলির ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলের আশেপাশে কোনো সন্দেহভাজনকে পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, এই ঘটনা গ্যাং-সংক্রান্ত এবং এতে জড়িত ব্যক্তিরা পরস্পরকে পূর্বপরিচিত ছিল। তবে কী কারণে এই হামলা হয়েছে, তা এখনো তদন্তাধীন।

এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে হুইটিয়ার পুলিশ ডিপার্টমেন্টের ৫৬২-৫৬৭-৯২৪০ নম্বরে অথবা গোপন তথ্যের জন্য ৫৬২-৫৬৭-৯২৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত