আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

লস এঞ্জেলেস কাউন্টির সব সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা, ভারী বর্ষণে বাড়ছে দূষণের ঝুঁকি

লস এঞ্জেলেস কাউন্টির সব সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা, ভারী বর্ষণে বাড়ছে দূষণের ঝুঁকি

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রবল বৃষ্টিপাতের কারণে সমুদ্রের পানিতে বিপজ্জনক মাত্রায় ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে কাউন্টির স্বাস্থ্য বিভাগ জনগণকে সৈকত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।

লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারী বৃষ্টির ফলে শহরের রাস্তা, পাহাড় ও বিভিন্ন এলাকার বর্জ্য, রাসায়নিক, আবর্জনা ও অতিরিক্ত ব্যাকটেরিয়া সমুদ্রের পানিতে প্রবাহিত হতে পারে। বিশেষত, যেখানে বৃষ্টির পানি নদী, খাল ও জলনিষ্কাশন নালার মাধ্যমে সমুদ্রে মিশে যায়, সেখানে দূষণের মাত্রা আরও বেশি হতে পারে।

শুধু সমুদ্রের পানিই নয়, সৈকতে জমে থাকা বৃষ্টির পানিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ।

বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে সমুদ্রে গোসল করলে বা পানির সংস্পর্শে এলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

বৃষ্টিপাত শেষ হওয়ার পরেও পরবর্তী ৭২ ঘণ্টা সতর্কতা বহাল থাকবে। এরপর লাস ফ্লোরেস স্টেট বিচ থেকে সান্তা মনিকা স্টেট বিচ পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকার জন্য অতিরিক্ত সতর্কতা জারি থাকবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকতে ঘোরাঘুরি করা গেলেও দাহ্য আবর্জনা ও দূষিত পানির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।

পরিস্থিতি বিবেচনায় এই সতর্কতা আরও বাড়ানো হতে পারে।

ক্যালিফোর্নিয়া রাজ্যের নির্ধারিত মান অনুযায়ী সমুদ্রের পানির ব্যাকটেরিয়ার মাত্রা নিরাপদ পর্যায়ে এলে সতর্কতা তুলে নেওয়া হবে।

সর্বশেষ আপডেট ও সৈকত সংক্রান্ত নির্দেশনা জানতে লস এঞ্জেলেস কাউন্টি স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট ভিজিট করুন অথবা ১-৮০০-৫২৫-৫৬৬২ নম্বরে কল করুন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত