আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

লস এঞ্জেলেসে হামের সংক্রমণ, আক্রান্ত ব্যক্তি এলএএক্স-সহ একাধিক স্থানে ভ্রমণ করেছেন

লস এঞ্জেলেসে হামের সংক্রমণ, আক্রান্ত ব্যক্তি এলএএক্স-সহ একাধিক স্থানে ভ্রমণ করেছেন

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির একজন বাসিন্দার হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে, যিনি সম্প্রতি লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের (LAX) মাধ্যমে ভ্রমণ করেছেন। মঙ্গলবার কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এটি ২০২৫ সালে এলএ কাউন্টির কোনো বাসিন্দার মধ্যে প্রথম নিশ্চিত হাম সংক্রমণের ঘটনা।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চায়না এয়ারলাইন্সের ফ্লাইট CAL8/ CI8, যা ৫ মার্চ লস এঞ্জেলেসে পৌঁছেছিল, তাতে নির্দিষ্ট আসনে থাকা যাত্রীরা সংক্রমণের ঝুঁকিতে থাকতে পারেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC) এই যাত্রীদের সতর্কতা জানাবে।

এছাড়া, আক্রান্ত ব্যক্তি নিম্নলিখিত স্থানগুলোতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবস্থান করেছিলেন। ফলে যারা তখন সেখানে উপস্থিত ছিলেন, তাদের হাম সংক্রমণের ঝুঁকি থাকতে পারে—

৫ মার্চ, রাত ৭টা থেকে ১০:৪০ পর্যন্ত: টম ব্র্যাডলি আন্তর্জাতিক টার্মিনাল (টার্মিনাল বি), এলএএক্স বিমানবন্দর

৭ মার্চ, সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত: ক্লাউড ৯ নেইল স্যালন, ৫১৪২ এন. ল্যাঙ্কারশিম ব্লেভার্ড, নর্থ হলিউড, ক্যালিফোর্নিয়া

১০ মার্চ, সকাল ৮:১৫ থেকে ১০:৩০ পর্যন্ত: সুপিরিয়র গ্রোসারি স্টোর, ১০৬৮৩ ভ্যালি ব্লেভার্ড, এল মন্টে, ক্যালিফোর্নিয়া

এদিকে, মঙ্গলবার ফ্রেসনো কাউন্টিতেও একটি হাম সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত মাসে, অরেঞ্জ কাউন্টিতে এক শিশুর মধ্যে হাম সংক্রমণ ধরা পড়ে, যে এলএএক্স বিমানবন্দর দিয়ে ভ্রমণ করেছিল। এলএ কাউন্টির স্বাস্থ্য বিভাগ বলছে, স্থানীয় সংক্রমণের এই ঘটনা আবারও টিকার গুরুত্ব তুলে ধরছে।

এদিকে, টেক্সাস ও নিউ মেক্সিকোতেও হাম মহামারির আকার নিচ্ছে। টেক্সাসে বর্তমানে ২২৩টি নিশ্চিত সংক্রমণ রয়েছে, যা কয়েকদিন আগের তুলনায় ২৫টি বেশি। সংক্রমিতদের মধ্যে অন্তত ২৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ফেব্রুয়ারি মাসে, টেক্সাসে এক স্কুলগামী শিশু, যে টিকা নেয়নি, হাম আক্রান্ত হয়ে মারা গেছে।

নিউ মেক্সিকোতেও ৩০টি হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে এই দুটি রাজ্যের মধ্যে সংক্রমণের কোনো সংযোগ আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন টিকাদানের হারই এই সংক্রমণের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউইয়র্কের স্বাস্থ্য কমিশনার জিম ম্যাকডোনাল্ড বলেন, "হাম কোনো সাধারণ শিশু রোগ নয়। টেক্সাসের বর্তমান পরিস্থিতি দেখলে দেখা যাবে, আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।"

ভ্যাকসিন বিশেষজ্ঞ ড. পল অফিট বলেন, "আমি শঙ্কিত যে, যদি টিকাদানের হার কমতে থাকে, তাহলে শিশুরা আবারও এই রোগের শিকার হবে।"

এছাড়া, ভারমন্টেও চলতি বছরে প্রথমবারের মতো হাম সংক্রমণের ঘটনা ঘটেছে, যেখানে একজন স্কুলগামী শিশু আক্রান্ত হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত