আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

পাসাডেনা হাসপাতালে সহিংসতার হুমকিতে লকডাউন, এক ব্যক্তি গ্রেপ্তার

পাসাডেনা হাসপাতালে সহিংসতার হুমকিতে লকডাউন, এক ব্যক্তি গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

পাসাডেনার একটি হাসপাতালে সহিংসতার হুমকির ঘটনায় শুক্রবার রাতে লকডাউন জারি করা হয়। পরে সন্দেহভাজন ব্যক্তিকে লস অ্যাঞ্জেলেস থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পাসাডেনা পুলিশ হান্টিংটন হাসপাতালে উপস্থিত হয়, যেখানে বিশেষ করে হাসপাতালের জরুরি বিভাগে কয়েক ঘণ্টা লকডাউন কার্যকর থাকে।

সিটি মুখপাত্র জানিয়েছেন, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হন এবং পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি দুপুর ২টার দিকে ফোন করে সহিংস হামলার হুমকি দেন।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এটি বাস্তব হুমকি ছিল এবং ‘সোয়াটিং’ এর ঘটনা ছিল না। উল্লেখ্য, ‘সোয়াটিং’ হলো মিথ্যা হুমকি বা প্র্যাঙ্ক কলের মাধ্যমে জরুরি সেবাগুলোকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করার একটি অপরাধমূলক কৌশল।

হুমকির পেছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। ঘটনার পর হাসপাতালের কর্মীদের ‘কোড সিলভার’ সতর্কবার্তা পাঠানো হয়, যা সম্ভাব্য সক্রিয় বন্দুকধারী বা জিম্মি পরিস্থিতির ইঙ্গিত দেয়।

লস অ্যাঞ্জেলেসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও তাঁর নাম প্রকাশ করা হয়নি।

লকডাউনের সময় নতুন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কেউই হাসপাতালে প্রবেশ করতে পারেননি।

শুক্রবার রাতের ঘটনাটি এ সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া আরও দুটি ‘সোয়াটিং’ ঘটনার পর ঘটল।

বুধবার রাতে, সান বার্নার্ডিনো কাউন্টির লোমা লিন্ডা ইউনিভার্সিটি চিলড্রেনস হাসপাতালে এক ব্যক্তি ফোন করে বলেন, তিনি সেখানে হামলা চালানোর পরিকল্পনা করছেন। ফলে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার রাতে, ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজে এক সক্রিয় বন্দুকধারীর ভুয়া তথ্য পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়।

হান্টিংটন হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “আজ আমাদের হাসপাতালে একটি ফোনকলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। আমরা সঙ্গে সঙ্গে পাসাডেনা পুলিশ বিভাগকে জানাই, যারা দ্রুত পদক্ষেপ নেয় এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।”

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে হাসপাতাল এখন নিরাপদ এবং সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত