আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সড়ক দুর্ঘটনায় সান বার্নার্ডিনো কাউন্টির ডেপুটি নিহত

সড়ক দুর্ঘটনায় সান বার্নার্ডিনো কাউন্টির ডেপুটি নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

সান বার্নার্ডিনো কাউন্টির এক শেরিফ ডেপুটি ভিক্টরভিলে সোমবার একটি পুলিশের ধাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহত ডেপুটির নাম হেক্টর কুয়েভাস জুনিয়র (৩৬)। তিনি ছয় বছর ধরে শেরিফ বিভাগে কর্মরত ছিলেন এবং গত তিন বছর ভিক্টরভিল স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।

ধাওয়ায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি হিসেবে শনাক্ত করা হয়েছে ২২ বছর বয়সী রায়ান ডোয়াইন টার্নার জুনিয়রকে, যিনি সান বার্নার্ডিনোর বাসিন্দা। সান বার্নার্ডিনো কাউন্টির শেরিফ শ্যানন ডিকাস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, টার্নারকে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে হত্যাকাণ্ডের অভিযোগে এবং পুলিশের নির্দেশ অমান্য করে পালানোর ফলে মৃত্যু বা গুরুতর আঘাতের অভিযোগে আটক করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, টার্নার আগেও পুলিশের কাছ থেকে পালিয়ে একজন কর্মকর্তার দুর্ঘটনার কারণ হয়েছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক গাড়ি চুরির রেকর্ড রয়েছে।

হেক্টর কুয়েভাসকে তার সহকর্মীরা একজন "কপ’স কপ" বা একজন আদর্শ পুলিশ সদস্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি উপল্যান্ড পুলিশ বিভাগেও কাজ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীতে তার অবদানের পাশাপাশি তিনি স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের ফুটবল কোচ হিসেবেও পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, দুই সন্তান, বাবা-মা এবং দুই ভাইবোন রেখে গেছেন।

শেরিফ ডিকাস বলেন, "এই শোক প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার নেই। হেক্টর সেই ধরনের পুলিশ অফিসার ছিলেন, যেরকম আমরা সবাই হতে চাই। তিনি একজন সাহসী রক্ষক, এক অসাধারণ পিতা, এবং আমরা তার শূন্যতা গভীরভাবে অনুভব করবো ও তার পরিবারের পাশে থাকবো।"

পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার কিছু আগে একটি সন্দেহভাজন চুরি যাওয়া গাড়ির খবর পেয়ে ভিক্টরভিল শহরের শেরিফ স্টেশনের এক কর্মকর্তা সেটি চিহ্নিত করেন এবং ধাওয়া শুরু করেন।

ধাওয়ার সময় কুয়েভাসের গাড়িটি এল ইভাডো ও সেনেকা রোডের সংযোগস্থলে একটি অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং পরে একটি লাইট পোলের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় তার প্যাট্রোল গাড়িটি দু’ভাগ হয়ে যায়। এতে কুয়েভাস গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করেছেন শেরিফ বিভাগের কর্মকর্তারা।

শেরিফ ডিকাস জানিয়েছেন, "আমরা এখনো দুর্ঘটনার সঠিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত নই এবং তদন্ত চলমান রয়েছে।"

এই ঘটনায় বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার গাড়িগুলো শোকমিছিলের মাধ্যমে ডেপুটির মরদেহ সান বার্নার্ডিনো কাউন্টি করোনারের অফিসে নিয়ে যায়।

ওই সংঘর্ষে সম্পৃক্ত অন্য গাড়িটি ছিল একটি কালো টয়োটা ক্যামরি, যার একমাত্র যাত্রী ছিলেন ২০ বছর বয়সী এক তরুণী। তিনি সামান্য আহত হন এবং পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তরুণীর বাবা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন এবং কোনো হাড় ভাঙেনি।

এদিকে, চুরি যাওয়া সন্দেহভাজন গাড়িটি পরে শনাক্ত করা হয় এবং রায়ান টার্নারকে আটক করা হয়।

এল ইভাডো ও সেনেকা রোডের সংযোগস্থল দুর্ঘটনার পর তদন্তের স্বার্থে পুরো দিন বন্ধ রাখা হয়।

সান বার্নার্ডিনো পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, "আমরা সান বার্নার্ডিনো কাউন্টির এক ডেপুটির অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু-বান্ধব এবং পুরো সংস্থার প্রতি আমাদের চিন্তা ও প্রার্থনা রইলো। তিনি তার কমিউনিটির সেবা করতে গিয়ে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, যা আমরা কখনো ভুলবো না।"

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত