আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিচারকের স্ত্রী হত্যা মামলায় মিসট্রায়াল, ফের বিচার হবে এপ্রিলের ৭ তারিখ

বিচারকের স্ত্রী হত্যা মামলায় মিসট্রায়াল, ফের বিচার হবে এপ্রিলের ৭ তারিখ

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক জেফরি ফার্গুসন তার স্ত্রীর হত্যার অভিযোগে চলা মামলার মিসট্রায়ালের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন।

৭৪ বছর বয়সী ফার্গুসনের বিরুদ্ধে ২০২৩ সালের ৩ আগস্ট আনাহেইম হিলসের বাড়িতে তার স্ত্রী শেরিল (৬৫) কে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের অতিরিক্ত অভিযোগও ছিল।

বিচার চলাকালে ১১ জন বিচারক তাকে দোষী বলে রায় দিলেও একজন এর বিপক্ষে থাকায় জুরি বোর্ড কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফলে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক এলিনর হান্টার মামলাটি মিসট্রায়াল ঘোষণা করেন।

এই রায়ের পর ফার্গুসন বলেছেন, "নির্দোষ প্রমাণিত হলেও শেরিল ফিরে আসবে না। আমার ভবিষ্যৎ তো শেরিল ও ফিলিপের সঙ্গেই জড়িত ছিল। এখন আমার ভবিষ্যৎ খুবই অন্ধকার মনে হচ্ছে।"

তবে নতুন বিচার শুরুর আগে তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন। তিনি বলেন, "আমি প্রস্তুত আছি, আবারও আমার গল্প বলবো এবং প্রমাণ করবো এটি একটি দুর্ঘটনা ছিল।"

তিন দশকের সঙ্গীকে হারিয়ে ফার্গুসনের অবসরের পরিকল্পনাও ধূলিসাৎ হয়েছে। তাদের ইচ্ছা ছিল টেক্সাসের একটি ছোট শহরে গিয়ে ছেলে ফিলিপের কাছে থাকার।

তিনি আশা করেছিলেন আদালত তাকে নির্দোষ ঘোষণা করবে, তবে একইসঙ্গে তিনি স্বীকার করেছেন যে শাস্তি হলেও সেটা মেনে নিতে হবে। "আমার বয়স প্রায় ৭৫। জেলে গেলে হয়তো বেশি দিন বাঁচবো না। কিন্তু যদি সেটাই ঈশ্বরের ইচ্ছে হয়, তাহলে আমি শেরিলের কাছে চলে যাবো। এতে আমার আপত্তি নেই।"

ফার্গুসনের নতুন বিচার আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত