আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নিষিদ্ধ ডাটাবেসে বেআইনি প্রবেশ, LASD ডেপুটিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিষিদ্ধ ডাটাবেসে বেআইনি প্রবেশ, LASD ডেপুটিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তরের (LASD) ডেপুটিরা ২০২৩ সালে হাজার হাজারবার নিষিদ্ধ তথ্যভাণ্ডারে বেআইনিভাবে প্রবেশ করেছে, যা গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনলাইন নাগরিক অধিকার সংস্থা ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন (EFF)-এর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে যে, ক্যালিফোর্নিয়া ল’ এনফোর্সমেন্ট টেলিকমিউনিকেশনস সিস্টেম (CLETS)-এর অপব্যবহার করে LASD কর্মকর্তারা একাধিকবার বেআইনিভাবে ব্যাকগ্রাউন্ড চেক চালিয়েছেন। CLETS একটি সংবেদনশীল তথ্যভাণ্ডার, যেখানে অপরাধের রেকর্ড, ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের নিবন্ধন সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকে। আইন অনুযায়ী, ব্যক্তিগত কারণে বা অভিবাসন সংক্রান্ত তদন্তের জন্য এই সিস্টেম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

EFF-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে CLETS ব্যবহারের ৭,৬৩৫টি অনিয়ম চিহ্নিত হয়েছে, যার মধ্যে ৮৯ শতাংশের (৬,৭৮৯টি) জন্য দায়ী ছিল LASD। এই ঘটনাকে "অনিচ্ছাকৃত ভুল" বলে দাবি করেছে শেরিফ দপ্তর। তাদের বক্তব্য, পুরনো সফটওয়্যার ব্যবহারের কারণে ডেপুটিরা না বুঝেই সিস্টেমে প্রবেশ করেছিল। তবে, এই ভুলের পর তারা সফটওয়্যার আপডেট করেছে এবং কর্মকর্তাদের সঠিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এদিকে, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (ACLU) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি মোহাম্মদ তাজসার মনে করেন, এই ধরনের অপব্যবহার গুরুতর অপরাধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তার মতে, CLETS-এর অপব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে বরখাস্ত করা এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা উচিত।

ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, প্রতিটি আইন প্রয়োগকারী সংস্থাকে ফেব্রুয়ারির ১ তারিখের মধ্যে আগের বছরের CLETS অপব্যবহারের রিপোর্ট জমা দিতে হয়। ২০২৪ সালের প্রতিবেদন ইতোমধ্যে জমা পড়লেও, সেই তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে EFF। সংস্থাটি ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত CLETS অপব্যবহারের প্রতিবেদন প্রকাশ করেছে, যা তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত