আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

লস এঞ্জেলেস কাউন্টিতে গ্যাংবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার

লস এঞ্জেলেস কাউন্টিতে গ্যাংবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে গ্যাং সদস্যদের বিরুদ্ধে পরিচালিত এক বিশাল অভিযানে ১৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এলএ কাউন্টি শেরিফের দপ্তরের গোয়েন্দারা অ্যান্টেলোপ ভ্যালির একটি রাস্তার গ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিলেন, যাদের বিরুদ্ধে সহিংস অপরাধের অভিযোগ রয়েছে। তদন্তের মাধ্যমে গ্যাংটির বেশ কয়েকজন সদস্য ও তাদের বসবাসের স্থান শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার ল্যানকাস্টার ও পামডেল জুড়ে মোট ১৮টি স্থানে এফবিআইসহ বিভিন্ন সংস্থার সহায়তায় তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়।

তল্লাশির সময় গোয়েন্দারা ২৩টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে দুটি AK-47 রাইফেল, উচ্চ-ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, প্রচুর পরিমাণে গোলাবারুদ ও মাদকের একটি বড় চালান উদ্ধার করেন। একটি স্থানে C-4 বিস্ফোরক ও মর্টার পাওয়া গেলে, লস এঞ্জেলেস শেরিফের আর্সন অ্যান্ড এক্সপ্লোসিভস ডিটেইল ইউনিট তা নিরাপদে অপসারণ করে।

গ্রেপ্তার হওয়া ১৩ জনের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে—

বিস্ফোরক বা ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার অপরাধ

আগ্নেয়াস্ত্রসহ একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী

গোলাবারুদ রাখার অপরাধ

নিবন্ধনবিহীন আগ্নেয়াস্ত্র বহন

অস্ত্রসহ নিষিদ্ধ মাদকদ্রব্য রাখা

মেশিনগান রাখা

বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখা

মেথঅ্যামফেটামিন বিক্রির জন্য মজুত করা

গ্রেপ্তারকৃতদের পামডেল শেরিফ স্টেশনে কোনো জামানত ছাড়াই আটক রাখা হয়েছে। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। মামলার শুনানি আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তরের মতে, অপরাধী গ্যাং দমনের লক্ষ্যে ১৯৭৯ সালে "অপারেশন সেফ স্ট্রিটস (OSS)" ব্যুরো গঠন করা হয়। কাউন্টির বিভিন্ন থানায় OSS টিম নিয়োজিত আছে, যারা গ্যাং-সম্পর্কিত অপরাধ তদন্ত, চিহ্নিতকরণ ও সন্দেহভাজনদের গ্রেপ্তারের দায়িত্ব পালন করে।

মামলাগুলো তদন্তাধীন রয়েছে। কেউ অতিরিক্ত কোনো তথ্য জানাতে চাইলে OSS ব্যুরোর লেফটেন্যান্ট ড্যানিয়েল রদ্রিগেজের (ফোন: ৩১০-৬৮০-২৫১১) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত