আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

কুখ্যাত খুনির সাথে দাম্পত্য সাক্ষাৎকালে স্ত্রী হত্যার অভিযোগ

কুখ্যাত খুনির সাথে দাম্পত্য সাক্ষাৎকালে স্ত্রী হত্যার অভিযোগ

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার এক কুখ্যাত খুনি, যিনি লস এঞ্জেলেস কাউন্টিতে চারজন পুরুষকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন, দাম্পত্য সাক্ষাৎকালে নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

ডেভিড ব্রিনসন নামের এই দণ্ডিত আসামি ১৯৯০ সালের ১২ জুন লস এঞ্জেলেসের মিড-উইলশায়ার জেলার সাউথ বার্নসাইড অ্যাভিনিউতে একটি গ্যারেজ অ্যাপার্টমেন্টে চার ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।

ব্রিনসনের বিচার চলাকালীন সাক্ষীরা জানান, তিনি ওই বাড়ির মালিক রবার্ট মার্কস (৫৯)-কে একজন ক্ষমতাধর কোকেন ব্যবসায়ী মনে করতেন। সেই বিশ্বাস থেকে তিনি দুই সহযোগীসহ অস্ত্র হাতে সেখানে হাজির হন, উদ্দেশ্য ছিল মাদক ও অর্থ লুট করা। তবে ফ্ল্যাট তল্লাশি করেও উল্লেখযোগ্য কিছু না পেয়ে, তিনি মার্কস এবং তার সঙ্গে থাকা জিন ম্যাককালার্স (২৮), সেলেডিনো লিগটাস (৩৩) এবং উইলিয়াম টেরি (২৭)-কে শুয়ে পড়তে বলেন এবং এক্সিকিউশন স্টাইলে (গোলাগুলির মাধ্যমে) হত্যা করেন।

ঘটনার সময় তারা সবাই মার্কসের অ্যাপার্টমেন্টে বাস্কেটবল খেলা দেখতে জড়ো হয়েছিলেন।

ব্রিনসন বর্তমানে মুল ক্রিক স্টেট প্রিজন-এ চারটি যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। সেখানেই তিনি ২০২৪ সালের ১৩ নভেম্বর স্ত্রী স্টেফানি ব্রিনসন (৬২)-কে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশনের (CDCR) তথ্যমতে, কারাগারের দাম্পত্য সাক্ষাৎ (Family Visit) একটি বেসরকারি অ্যাপার্টমেন্টের মতো স্থানে অনুষ্ঠিত হয়, যেখানে কয়েদির নিকট আত্মীয়রা, যেমন স্ত্রী, সন্তান ও বাবা-মা নির্দিষ্ট সময়ের জন্য থাকতে পারেন। এই সাক্ষাৎ সাধারণত ৩০ থেকে ৪০ ঘণ্টা স্থায়ী হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ১৩ নভেম্বর ভোর রাত ২টার দিকে ব্রিনসন কারারক্ষীদের জানান যে তার স্ত্রী অচেতন হয়ে পড়েছেন।

কারাগারের কর্মীরা জীবন রক্ষার চেষ্টা করলেও রাত ৩টার আগে তাকে মৃত ঘোষণা করা হয়।

চার মাস পর কাউন্টির করোনার (ময়নাতদন্তকারী) রিপোর্ট প্রকাশ হলে জানা যায় যে স্টেফানি ব্রিনসনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

অ্যামাডর কাউন্টির জেলা অ্যাটর্নি টড রিবে নিশ্চিত করেছেন যে পুরো তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই ব্রিনসনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।

ব্রিনসনকে ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে (স্টকটন) স্থানান্তর করা হয়েছে, যেখানে দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক চিকিৎসার প্রয়োজন হয় এমন বন্দিদের রাখা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত