আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ডিজনিল্যান্ডের কাছেই ইন-এন-আউট বার্গারের নতুন শাখা

ডিজনিল্যান্ডের কাছেই ইন-এন-আউট বার্গারের নতুন শাখা

ছবিঃ এলএবাংলাটাইমস

বার্গারপ্রেমী ও ডিজনিল্যান্ড ভক্তদের জন্য দারুণ সুখবর! দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম জনপ্রিয় ফাস্টফুড চেইন ইন-এন-আউট বার্গার ডিজনিল্যান্ডের কাছাকাছি নতুন একটি শাখা চালু করছে।

আগামীকাল, ২১ মার্চ, আনাহেইম প্লাজার ৫৪০ এন. ইউক্লিড স্ট্রিট-এ নতুন এই রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ডিজনিল্যান্ডের পার্কিং স্ট্রাকচার থেকে এটি মাত্র দুই মাইল দূরে অবস্থিত।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, এই নতুন শাখায় ৮৪ জন অতিথি ভেতরে বসে খাবার উপভোগ করতে পারবেন, পাশাপাশি ২৮ জনের জন্য ছাদযুক্ত আউটডোর প্যাটিও থাকবে।

২০১৯ সালে বন্ধ হয়ে যাওয়া মেরি ক্যালেন্ডারস রেস্তোরাঁ-র জায়গায় নির্মিত এই ইন-এন-আউট শাখাটিতে একটি ড্রাইভ-থ্রু লেন এবং পাঁচটি চার্জপয়েন্ট লেভেল ৩ চার্জিং ইউনিটসহ পার্কিং লট থাকবে, যা বৈদ্যুতিক গাড়ির ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা দেবে।

চাকরির সুযোগ ও বেতন

এই নতুন শাখায় প্রায় ৩০ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যাদের প্রতি ঘণ্টায় $২২.০০ বেতন প্রদান করা হবে। এছাড়া, আগামী মাসগুলোতে আরও কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

রেস্তোরাঁর সময়সূচি

সপ্তাহে সাত দিন ইন-এন-আউট বার্গার খোলা থাকবে—

রবি থেকে বৃহস্পতি: সকাল ১০:৩০ থেকে রাত ১:০০ পর্যন্ত

শুক্র ও শনি: সকাল ১০:৩০ থেকে রাত ১:৩০ পর্যন্ত

কোম্পানির সম্প্রসারণ পরিকল্পনা

ইন-এন-আউট বার্গার বর্তমানে ক্যালিফোর্নিয়া, নেভাদা, অ্যারিজোনা, ইউটা, টেক্সাস, ওরেগন, কলোরাডো ও আইডাহোতে শাখা পরিচালনা করছে।

এছাড়া, সংস্থাটি ইরভিন থেকে বেল্ডউইন পার্কে তাদের কর্পোরেট সদর দপ্তর স্থানান্তর করার ঘোষণা দিয়েছে।

২০২৬ সালের শেষের দিকে, ইন-এন-আউট টেনেসির ফ্র্যাঙ্কলিন শহরে "ইস্টার্ন টেরিটরি" অফিস চালু করবে, যেখানে কয়েক ডজন নতুন শাখা খোলার পরিকল্পনা রয়েছে।

কোম্পানির ওয়েবসাইট অনুসারে, ক্যালিফোর্নিয়ার ইন্ডিও, সিলমার, মোডেস্টো ও মনরোভিয়া-তে আরও চারটি নতুন শাখা চালুর পরিকল্পনাও রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত