আপডেট :

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

পুলিশের গুলিতে নিহত মায়েরিও সানচেজের পরিবারের ন্যায়বিচারের দাবি

পুলিশের গুলিতে নিহত মায়েরিও সানচেজের পরিবারের ন্যায়বিচারের দাবি

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস পুলিশের গুলিতে নিহত মায়েরিও সানচেজের পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। ৩৫ বছর বয়সী সানচেজকে ট্রাফিক স্টপের সময় গুলি করে হত্যা করা হয়, যদিও তিনি শুধুমাত্র একটি মোবাইল ফোন ধরে রেখেছিলেন।

গত ১৪ মার্চ রাত ১০টা ২০ মিনিটের দিকে ইম্পেরিয়াল হাইওয়েতে ব্রডওয়ের কাছে পুলিশ একটি গাড়ি অস্বাভাবিকভাবে চলতে দেখে থামায়। গাড়ির চালক মায়েরিও সানচেজকে জানালা নামিয়ে হাত বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি চিৎকার করে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। কিছুক্ষণ পর, তিনি গাড়ি থেকে বেরিয়ে পুলিশের দিকে মুখ করে দাঁড়ান এবং কোমরের কাছ থেকে একটি কালো বস্তু বের করে দ্রুত তাদের দিকে তাক করেন। তখনই পুলিশ গুলি চালায়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তদন্তকারীরা নিশ্চিত করেছেন, পুলিশের দিকে তাক করা বস্তুটি আসলে একটি মোবাইল ফোন ছিল। মায়েরিও সানচেজ সেদিন তার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন।

শুক্রবার, নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এলএপিডির সাউথইস্ট স্টেশনের সামনে বিক্ষোভ করেন এবং জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবি জানান। মায়েরিওর বোন মিরকা সানচেজ বলেন, "তারা আমার ভাইয়ের মাথায় গুলি করেছে। তার পুরো শরীরে ৩০ বারের বেশি গুলি লেগেছে। এটি অন্যায়। আমরা চাই পুলিশ তাদের অপরাধের শাস্তি পাক। আমি চাই, তাদের বিরুদ্ধে মামলা করা হোক।" লস এঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের অফিস জানিয়েছে, মায়েরিওর মৃত্যুর প্রধান কারণ মাথায় গুলির আঘাত।

অ্যাক্টিভিস্ট অ্যালেহান্দ্রো ভিয়ালপান্ডো বলেন, "আপনি কি কল্পনা করতে পারেন, একজন মানুষকে নির্মমভাবে গুলি করে মাটিতে ফেলে রাখা হলো, তার কোনো প্রাণের চিহ্ন না থাকার পরও হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেওয়া হলো? প্রত্যক্ষদর্শীরা এমনটাই বলেছেন। এটি সম্পূর্ণ অন্যায়।" মায়েরিও সানচেজ দুই সন্তানের বাবা ছিলেন এবং তার ৩৬তম জন্মদিন আসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি ছিল। তার বোন মিরকা বলেন, "আমরা আর কখনো আগের মতো হতে পারবো না। তারা আমাদের জীবন শেষ করে দিয়েছে।"

এই ঘটনা বর্তমানে লস এঞ্জেলেস পুলিশের ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশন এবং ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ জাস্টিসের তদন্তাধীন রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত